সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পালঘরে ফিরল ভোপালের আতঙ্ক! জেলার তারাপুর-বৈসার শিল্পাঞ্চলে ঘটে গেল বড় দুর্ঘটনা। এলাকার একটি ওষুধের কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
পালঘর জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল নাগাদ বৈসার শিল্পাঞ্চলের একটি ওষুধের কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। কারখানার একাংশ থেকে নাইট্রোজেন গ্যাস বেরোতে থাকে। যে গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে ৬ কর্মী। সন্ধ্যায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। অন্য দুই কর্মী আপাতত আইসিইউতে চিকিৎসাধীন। আপাতত তাঁদের চিকিৎসা চলছে বলেই সূত্রের খবর।
কি ভাবে এই গ্যাস লিক হল তা নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনা আরও একবার শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ছবি তুলে ধরেছে। বিশেষ করে রাসায়নিক ও ঔষধ নির্মাণ সংক্রান্ত জায়গায় যেখানে বিপজ্জনক পদার্থ দ্বারা কাজ করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি