বাবা মায়ের দাম্পত্য কলহে বেঘোরে প্রাণ গেল শিশুর

মেয়ের মৃত্যুর পর থেকেই পলাতক বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৮, ১৫:০৯

options
link
বাবা মায়ের দাম্পত্য কলহে বেঘোরে প্রাণ গেল শিশুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা মায়ের দাম্পত্য কলহের মাঝে পড়ে বেঘোরে মৃত্যু হল শিশুকন্যার। মৃত শিশুর নাম সুপ্রিয়া (৪)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জানকীপুরমে। এই ঘটনায় শিশুটির বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক শিশুটির বাবা।

Advertisement

[চারদিনে ৯ হাজার বোমাবর্ষণ বিএসএফের, ধুলোয় মিশল বহু পাক ঘাঁটি]

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর বাবার নাম কৃষ্ণ। মায়ের নাম নাগমণি। তাঁরা বিশাখাপত্তনমের বাসিন্দা। যদিও কর্মসূত্রে জানকীপুরমে বসবাস করেন। প্রায়ই তাঁরা পারিবারিক সমস্যা নিয়ে দাম্পত্য কলহে লিপ্ত হন। মঙ্গলবারও এই ঘটনার ব্যতিক্রম হয়নি। সুপ্রিয়ার জন্য টেডি বিয়ার কিনে ফিরেছিলেন কৃষ্ণ। ফিরেই স্ত্রীর সঙ্গে সংসারের খুঁটিনাটি বিষয়ে কথা কাটাকাটি শুরু করেন। ঘণ্টাখানেক ধরে দুজনের মধ্যে দাম্পত্য কলহ চলে। অভিযোগ, এই ঝামেলার মধ্যে স্ত্রীকে লাঠিপেটা করতে উদ্যত হন কৃষ্ণ। কিন্তু লাঠির বাড়ি নাগমণির গায়ে লাগেনি। উলটে লাঠি সজোরে গিয়ে পড়ে ঘুমন্ত সুপ্রিয়ার মাথায়। সে তখন নাগমণির কোলে ঘুমিয়েছিল। টেডি বিয়ার নিয়ে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছিল শিশুটি। লাঠির বাড়ি খাওয়ার সঙ্গেসঙ্গেই মায়ের কোল থেকে মাটিতে পড়ে যায়। অচেতন মেয়েক নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন নাগমণি। শিশুটিকে দেখামাত্রই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেয়ের মৃত্যুর খবরে বারে বারে জ্ঞান হারাচ্ছেন নাগমণি। যদিও ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে কৃষ্ণ। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কৃষ্ণের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

[রাত ৯ টার পরে বিয়ে নয়, আজব নিদান ওয়াকফ বোর্ডের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.