নয়ের দশকের বাচ্চাদের প্রিয় চকোলেট ভারত-ইটালির কূটনীতির ‘মিষ্টি’ প্রতীক হয়ে দাঁড়িয়েছে গত মে মাস থেকে। সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘পার্লে’র ‘মেলোডি’ (Melody Tiramisu) চকোলেট উপহার দেন। যা নিয়ে সোশাল মিডিয়াজুড়ে শুরু হয়েছিল প্রবল চর্চা। ভাইরাল হয়েছিল সেই মুহূর্ত। এবার সংস্থা বাজারে নিয়ে এল এমন এক টফি, যেখানে জনপ্রিয় কফির স্বাদের সঙ্গে মিশে গেল ইটালিয়ান ডেজার্ট তিরামিসু! আত্মপ্রকাশ করেছে ‘মেলোডি তিরামিসু’। তবে এটি ‘লিমিটেড এডিশন’ প্যাক।
আরও পড়ুন:
মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় ‘মেলোডি’ নামে পরিচিত। সম্প্রতি ইটালি সফরে গিয়েছিলেন মোদি। সেখানে গিয়ে ভারতের অতিপরিচিত ব্র্যান্ডের টফি মেলোনির হাতে তুলে দিতেই রাতারাতি বিক্রি বেড়ে যায় পণ্যটির। ঊর্ধ্বমুখী হয় মেলোডির প্রস্তুতকারক সংস্থা পার্লের শেয়ার মূল্যও। হয়তো সেকথাই মাথায় রেখে এবার এই নতুন প্যাকেট। রবিবার ছিল ‘ফ্রেন্ডশিপ ডে’। আর সেদিনই ‘সেলিব্রেটিং ইন্ডিয়া-ইটালি ফ্রেন্ডশিপ’ লেখা ওই নতুন প্যাকেট বাজারে এসে গিয়েছে। তবে এটি পাওয়া যাবে সীমিত সময়ের জন্যই। তাও সর্বত্র নয়। ১৮০ গ্রাম ওজনের এই প্যাকেট মিলবে কেবল ব্লিঙ্কিটে। কয়েক মাসের বেশি তা বাজারজাতও থাকবে না। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
View this post on InstagramAdvertisement
উল্লেখ্য, মোদির চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। কোটি কোটি মানুষ তা দেখেছিলেন। বহুবার সেটি শেয়ারও হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, ইটালির প্রধানমন্ত্রী বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। ভিডিওটি দেখে মুচকি হাসি দিয়ে নেটিজেনরাও বলে ওঠেন, “খুব চকোলেটি।” এবার ইটালির ছোঁয়া লাগা সেই চকোলেট নতুন প্যাকেটে। দেখার, ভিডিওটির মতো নয়া প্যাকেটটিও একই ভাবে গৃহীত হয় কিনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও