সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের আনা নতুন তিন ফৌজদারি আইনের ক্ষেত্রে ইংরাজির বদলে হিন্দি নাম ব্যবহার করলেও আপত্তি নেই। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের নামে ছাড়পত্র দিয়ে দিল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ব্রিজলালের (Brjlal) নেতৃত্বাধীন সংসদীয় কমিটি জানিয়ে দিল, স্বরাষ্ট্রমন্ত্রক যে নতুন তিন আইন তৈরি করেছে সেই তিন আইনের নাম হিন্দিতে হলেও সেটা লেখা হবে ইংরাজি হরফে। তাই এই নামগুলি অসাংবিধানিক নয়।
ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ১২৪(ক) ধারা বদলে ফেলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিন আইনের বদলের প্রস্তাব দিয়ে লোকসভায় (Lok Sabha) বিল পেশ হয়েছে। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি (CrPC) বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন।
[আরও পড়ুন: দেশে মুসলমান মেরে গাজা নিয়ে মুসলিম নেতাদের সঙ্গে ‘কুম্ভীরাশ্রু’, কী বিচিত্র এই চিন!]
কেন্দ্র এই আইনগুলির যে হিন্দি নাম দিতে চলেছে, সেটা নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। কংগ্রেস এবং ডিএমকে একযোগে প্রশ্ন তুলেছিল, সংবিধানের ৩৪৮ ধারায় বলা আছে আদালতের কাজে বা আইনের ক্ষেত্রে ভাষা হিসাবে ইংরাজি ব্যবহার করতে হবে। তাহলে এই নতুন আইনগুলিতে হিন্দি নাম ব্যবহার করা হচ্ছে কেন?
[আরও পড়ুন: হতে চলেছে যুদ্ধবিরতি! হামাস প্রধানের দাবিতে পণবন্দিদের মুক্তির আভাস]
এ নিয়ে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতেও প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও শেষপর্যন্ত ওই সংসদীয় কমিটি তিনটি আইনেই ছাড়পত্র দিয়ে দিল। বিজেপি (BJP) সাংসদ ব্রিজলালের নেতৃত্বাধীন ওই কমিটি জানিয়েছে, এই তিনটি আইনের হিন্দি নাম ব্যবহারে কোনও বাধা নেই। সংবিধানের ৩৪৮ ধারায় আইনের ক্ষেত্রে ইংরাজি ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে ঠিকই। কিন্তু এক্ষেত্রেও যেহেতু আইনগুলির নাম ইংরাজি হরফেই লেখা হবে, তাই নামে আপত্তির কোনও জায়গা নেই।
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর