সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রার সময় রীতিমতো অভদ্র আচরণের জন্য গ্রেফতার করা হল এক যুবককে৷ ভুবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে সফর করার সময় নগ্ন হওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে বিমানযাত্রা শুরু হলে, যুবক প্রথমে বিমানসেবিকাদের তাকে সিট বেল্ট আটকাতে সাহায্য করতে বলে৷ সেবিকারা তাকে সাহায্য করতে গেলে নাকি আচমকাই যুবক বিমানের শৌচাগারে ঢুকে পড়ে এবং খুব অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে৷ এতেই থেমে নেই বিষয়টি, সহযাত্রীরা জানিয়েছেন, সেখান থেকেই সে বিমানসেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে৷
এই ঘটনার পরেই বিমানসেবিকারা ফ্লাইট ক্যাপ্টেনের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান এবং ব্যক্তিকে বিমানে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়৷ এরপর বিমানটি দিল্লি পৌঁছলে যুবককে গ্রেফতার করে পুলিশ৷
বিমানে সফর করার সময়, সহযাত্রী এবং বিমানসেবিকাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা এই প্রথম নয়৷ ২০১৫ সালে গোটা বিশ্বের বিমানসংস্থাগুলি সফর চলাকালীন মোট ১০,৮৫৪ যাত্রীর অভব্যতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷
সর্বশেষ খবর
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!
-
মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার