Passengers On Plane

বিমানে তারস্বরে গান বাজালে বা ভ্লগ করলেই শাস্তি! হবে জরিমানাও, কড়া নির্দেশ কেন্দ্রর

সহযাত্রীদের সুবিধা-অসুবিধার কথা না ভেবে কেউ যদি বিমানে তারস্বরে গান বাজান, তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। দিতে হতে পারে জরিমানাও। এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিল কেন্দ্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৬:১৭

options
link
বিমানে তারস্বরে গান বাজালে বা ভ্লগ করলেই শাস্তি! হবে জরিমানাও, কড়া নির্দেশ কেন্দ্রর
ছবি: এআই সহায়তায় প্রণীত।

সহযাত্রীদের সুবিধা-অসুবিধার কথা না ভেবে কেউ যদি বিমানে তারস্বরে গান বাজান, তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। দিতে হতে পারে জরিমানাও। এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিল কেন্দ্র।

Advertisement

বিমানে কোনও যাত্রীর আচরণে সহযাত্রীদের অসুবিধা হলে কী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, এই বিষয়ে জানতে চেয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন এক সাংসদ। তাঁর প্রশ্নে জবাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল জানান, বিমানে বিশৃঙ্খল আচরণ রুখতে আগে থেকেই নানা নিয়মবিধি রয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ ‘ডিজিসিএ’-এর নিয়মবিধিতেই অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যেতে পারে।

Advertisement

বিমানের নিয়মকানুন বলছে, কোনও যাত্রীর আচরণ অশোভন হল, তাঁকে বিমানে তুলতেই অস্বীকার করতে পারে বিমান সংস্থা। তাঁকে বিমান থেকে নামিয়েও দেওয়া হতে পারে। বিমানের ভারপ্রাপ্ত পাইলটেরও নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তাঁরা সেই ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। অভিযুক্ত যাত্রী শাস্তির মুখে পড়তে পারেন। এমনকি তাঁকে জরিমানাও করা হতে পারে।

Advertisement

বিমানে সাধারণত এমনিতেই মৃদু সঙ্গীত বাজানো হয়। যাত্রীদের মনোরঞ্জনের জন্য সিটের সামনে ছোট টিভি স্ক্রিনও থাকে। সেই ডিভাইস ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু অনেকেই ইয়ারফোন ব্যবহার না করে স্পিকারে তারস্বরে গান বাজিয়ে দেন। তাতে অন্য যাত্রীদের অসুবিধা হওয়াই স্বাভাবিক। তা নজরে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। তা ছাড়া বিমানে এমনিতেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করায় নিষেধাজ্ঞা রয়েছে। সে সবের তোয়াক্কা না করে অনেকেই ভ্লগিং করে থাকেন। এমন কিছু আচরণ তাঁরা করেন, তাতে সহযাত্রীদের অসুবিধা হয়। সে ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করা হবে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.