সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : সরকারি হাসপাতালে রোগীর দেহ খুবলে খেল কুকুর। স্বাস্থ্য ব্যবস্থার এই নগ্ন রূপ ফুটে উঠল মধ্যপ্রদেশে। গত ২২ মার্চ রাজগড়ের সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান ৭০ বছর বয়সী বিসমিল্লাহ বাঈ নামে এক মহিলা। রবিবার হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। রিপোর্ট বলছে, গত দশ মাসে পঞ্চমবার এমন ঘটনা ঘটল মধ্যপ্রদেশে।
বেশ কিছুদিন ধরেই ডাক্তার ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দুর্গন্ধ পাচ্ছিলেন। বোঁটকা গন্ধের ঠ্যালায় প্রাণ ওষ্ঠাগত হতে চলেছিল রোগীদেরও। এরপরই ওই দুর্গন্ধের উৎস সন্ধানে নামেন হাসপাতালের সাফাইকর্মীরা। কোতোয়ালি থানার ইনচার্জ মুকেশ গউর জানান, “ওই মহিলার মাথা ও শরীরে কিছু অংশই অবশিষ্ট ছিল। বাকিটা ইতিমধ্যেই কোনও জানোয়ার ছিঁড়ে খেয়ে ফেলেছে। দেহটি দেখে মনে হচ্ছে ৫-৭ ফুট উঁচু কোনও জায়গা থেকে ওই মহিলার দেহটি টেনে নিয়ে যাওয়া হয়েছে।”
এই ঘটনায় প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, গত ৪-৫ দিন ধরে একজন রোগী হাসপাতাল থেকে গায়েব অথচ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করল না কেন! হাসপাতাল সূত্রে খবর, টানা এতদিন ধরে একজন রোগী গায়েব, অথচ হাসপাতালের কারও তা নজরেই পড়েনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[২০ ঘণ্টা কাজ করতে প্রস্তুত থাকুন, আমলাদের নির্দেশ আদিত্যনাথের]
[গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পোড়াল গ্রামবাসীরা]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি