আচমকাই সংসদে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী কথা, সৌজন্য সাক্ষাতে জল্পনা

পাহাড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ০৯:২৬

options
link
আচমকাই সংসদে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী কথা, সৌজন্য সাক্ষাতে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফরসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনও সম্ভাবনা ছিল না। আচমকাই সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ডেকে কিছুক্ষণ কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে এটি সৌজন্য সাক্ষাৎ বলে মনে করা হলেও দু’জনের সঙ্গে কী কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন। এদিন দিল্লিতে সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী। দলীয় সাংসদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গেও কথা বলেন।

Advertisement

[রাইসিনায় রামনাথ কোবিন্দ, শপথে অখণ্ডতার বার্তা]

উপলক্ষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথগ্রহণ অনুষ্ঠান থাকা। দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে অনেক কিছু কাজ সেরে ফেললেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা আলোচনার কোনও বিষয় ছিল না। সেটাও হয়ে গেল খানিকটা অদ্ভুতভাবে। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের সময় সামনের সারিতে আসন বরাদ্দ ছিলেন মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি সেখানে না বসে চলে যান পিছনের সারিতে। যেখানে ছিলেন তৃণমূল সাংসদরা। সহযোদ্ধাদের সঙ্গে বসেই শপথগ্রহণ অনুষ্ঠান দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী যখন সেন্ট্রাল হল ছেড়ে বেরচ্ছিলেন তখন তিনি মুখ্যন্ত্রীকে দেখতে পান। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন প্রধানমন্ত্রী। দু’জনের মধ্য প্রায় আড়াই মিনিট কথা হয়। এই সৌজন্য সাক্ষাতে আলোচনা কী হল তা নিয়ে কোনও পক্ষ মুখ খোলেনি। সূত্রের খবর, পাহাড় পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। এই বিষয়ে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। গুজরাটের বন্যা এবং প্রাণহানির বিষয়ে মুখ্যমন্ত্রী দুঃখপ্রকাশ করেন। পা ভেঙে আপাতত বাড়িতে রাজনাথ সিং। এই বিষয়ে আলোচনার জন্য ১৭ আকবর রোডে এদিন সন্ধেয় তাঁর বাড়িতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[এবার চাকরি খোয়াতে চলেছেন পহেলাজ নিহালনি?]

দিল্লিতে এসে মঙ্গলবার দলীয় সাংসদের ঘরে যান মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংসদীয় কমিটির সঙ্গে তিনি বৈঠক করেন। তাদের সঙ্গেই যান সংসদে। রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্য গড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বিরোধী দলগুলির নেতৃত্বের সঙ্গে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে সোনিয়ার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ রাজ্য থেকে মীরা কুমারের মনোনয়ন ঘিরে জল্পনা বাড়ছে। মীরাকে কংগ্রেস প্রার্থী করলে তৃণমূল সমর্থনের ইঙ্গিত দিয়েছে। সোনিয়ার গান্ধীর দলকে বার্তা দিয়ে এদিন তৃণমূল সাংসদরা কংগ্রেসের কর্মসূচিতে হাজির হন। ৬ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ লাগোয়া গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভে অধীর চৌধুরীদের সঙ্গে গলা মেলান সৌগত রায়, শিশির অধিকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.