সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রায় পক্ষকাল আগে৷ তারপর বিভিন্ন জনসভায় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করেছেন৷ কিন্তু এই প্রথমবার আমজনতার কাছে নিজের মনের কথা বলতে বসলেন প্রধানমন্ত্রী৷ আর টমন কি বাতট-এর আসর থেকে নোট বাতিলের পর দেশের সাফল্যের সব কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন প্রধানমন্ত্রী৷
এতবড় দেশ, এরকম একটা সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের ভোগান্তি হবেই৷ সে কথা আজ একরকম স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী৷ তবে তা সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে ধৈর্য ধরেছেন, সরকারকে সহায়তা করেছেন, সে কারণে তাঁদের ধন্যবাদ জানান মোদি৷ নোট বাতিলের সিদ্ধান্তকে আমজনতা কীভাবে সমর্থন করেছে, তা তুলে ধরতেই শোনানো হয় বিভিন্ন অঞ্চল থেকে মানুষের প্রতিক্রিয়া৷ তবে সমস্যা হচ্ছে মেনে নিয়েই মোদি এদিন বলেন, “দেশে সত্তর বছরের একটা রোগ সারতে চলছে৷ তার চিকিৎসা তো সহজ হবে না৷”
এদিন ক্যাশলেস ইকোনমির উপরও জোর দেন নমো৷ তাঁর মতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজিটাল দুনিয়ার প্রবেশের ক্ষেত্রে এটাই আদর্শ সময়৷ আগামী দিনে যে নগদে লেনদেন প্রায় থাকবে না, এদিন যেন তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মোদি৷ আর তরুণরাই যে সে পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এদিন তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ বললেন, সকল তরুণ যেন এই পদ্ধতি শিখে নেন৷ হোয়াটসঅ্যাপের থেকে তা কঠিন কিছু নয়৷ দেশের শ্রমিক শ্রেণি যাতে ন্যূনতম বেতন পান, তার জন্য সকলকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরামর্শও দেন তিনি৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের