যুদ্ধের ঘনঘটা
PM Modi

বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন উদ্বিগ্ন মোদির

জর্ডনের শান্তি, নিরাপত্তা ও সেখানকার মানুষের উন্নতির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন। একইসঙ্গে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য জর্ডনের রাজাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১১:৫৭

options
link
বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন উদ্বিগ্ন মোদির
নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ইরান যুদ্ধের জেরে আগুন জ্বলছে গোটা পশ্চিম এশিয়ায়। ইজরায়েল ও আমেরিকার হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এই হামলা থেকে রেহাই পায়নি জর্ডানও। গুরুতর এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন করলেন নরেন্দ্র মোদি। জর্ডনের শান্তি, নিরাপত্তা ও সেখানকার মানুষের উন্নতির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন। একইসঙ্গে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য জর্ডনের রাজাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Advertisement

সোমবার রাতে জর্ডানের রাজাকে ফোন করার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছি। ওই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। আমরা শান্তি নিরাপত্তা ও জর্ডানবাসীর কল্যাণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। এই কঠিন সময়ে জর্ডানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লা ধন্যবাদ জানাচ্ছি।’

Advertisement

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন করে জর্ডনের শান্তি, নিরাপত্তা ও সেখানকার মানুষের উন্নতির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন নরেন্দ্র মোদি। সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য জর্ডনের রাজাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের (Dubai Blast) শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবি ও সোমবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা চলেছে রিয়াধে আমেরিকার দূতাবাসেও।

গুরুতর এই পরিস্থিতিতে সোমবার রাতে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে হামলার নিন্দা করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমানের সঙ্গে আলোচনা করেছি। ভারত সৌদি আরবের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করা সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। আমরা একমত যে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে ভারতীয়দের সুরক্ষার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানিয়েছি তাঁকে।’ পাশাপাশি আরও একটি পোস্টে মোদি লেখেন, ‘ভারত বাহারিনের উপর হামলার নিন্দা করেছে। কঠিন সময়ে দেশটির জনগণের পাশে আছি আমরা। বাহারিনের ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ায় ধন্য়বাদ জানিয়েছি।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.