ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। পালটা হামলা চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনিই। সূত্রের খবর, ইরান-ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একাধিক বিষয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে।
মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালান বেঞ্জামিন নেতানিয়াহু। পরে তেহরানকে নিশানা করে আমেরিকাও। কাকতালীয় এই ঘটনার জন্য কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের কটাক্ষ শুনতে হচ্ছে মোদিকে। এই অবস্থায় ইরানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান বৈশ্বিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষত যখন ইরান, ইজরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলিতে বহু ভারতীয় আটকে পড়েছেন। এদিকে নিরাপত্তার কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যেহেতু বিমান নয়, থেকে থেকে আকাশ ভেদ করে ছুটে যাচ্ছে মিসাইল। এই অবস্থায় প্রবাসী ভারতীয়দের ফেরানো রীতিমতো চ্যালেঞ্জের। রবিবার রাতের বৈঠকে মূলত এই বিষয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য়, ইজরায়েল সফর শেষে দেশে ফিরেই গুজরাট, রাজস্থান, পুদুচেরি, তামিলনাড়ু সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফর শেষে রাত সাড়ে ৯টায় দিল্লিতে তার বিমান অবতরণ করার কথা রয়েছে। সূত্রের খবর, দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন মোদি। যেখানে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে