সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম রমণীদের অধিকার সবার আগে৷ কোনওভাবেই যেন তাঁদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ না হয়৷ আর তা রক্ষা করার দায়িত্ব প্রশাসন ও দেশবাসীরই৷ এ নিয়ে তাই কোনওরকম রাজনীতি যাতে না করা হয়, সেই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন উত্তরপ্রদেশের এক জনসভায় বক্তৃতায় এ প্রসঙ্গ তোলেন মোদি৷ সে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলের পরিবেশকে ভিত্তি করে বিজেপি যে রাজনৈতিক ফয়দা তুলতে মরিয়া তা এদিন নমোর কথাতেই স্পষ্ট ছিল৷ তবে সেই রাজনীতির ময়দানে তিন তালাকের মতো ইস্যুও আসুক, তা তিনি চান না৷ প্রসঙ্গত তিন তালাকের রাজনীতিকরণের জন্য মোদিকেই দায়ী করেছিল এক মুসলিম সংগঠন৷ তা নস্যাৎ করে এদিন প্রধানমন্ত্রী জানান, কোনও মুসলিম রমণীর জীবন এভাবে নষ্ট হতে পারে না৷ কেউ ফোনে তিনবার তালাক বললেন আর এক জনের জীবন শেষ হয়ে গেল এ একেবারে অবাস্তব৷ দেশবাসী ও প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে যাতে মহিলাদের অধিকার অক্ষুণ্ণ থাকে৷ এটা নারীর অধিকার রক্ষার বিষয়, এ নিয়ে কোনও রাজনীতি নয়৷
এরপরই অভিযোগ করে নমো বলেন, বেশ কিছু রাজনৈতিক দল এটিকে হিন্দু-মুসলিম ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে৷ কিন্তু তা যাতে না হয়, সে ব্যাপারেই খেয়াল রাখা উচিত৷ টেলিভিশনে যাঁরা এ নিয়ে বিতর্ক করছেন তাঁদেরও আরও দায়িত্বশীল হতে বলেন মোদি৷ তাঁর মতে, তর্ক বরং হওয়া উচিত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই৷ কারা সংস্কার চাইছেন আর কারা চাইছেন না, তাঁরাই বিতর্কের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষিত থাকে এমন কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেন৷ আর তাই এ নিয়ে কোনওরকম রাজনীতি যে বরদাস্ত নয়, তা খোলাখুলি জানিয়ে দিলেন মোদি৷
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের