সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে নিমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বছরশেষেই রওনা দেবেন মার্কিন মুলুকে৷ দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে৷ এমনটাই জানা গিয়েছে ট্রাম্পের মিডিয়া কর্ণার থেকে৷
[জানেন, ১ এপ্রিল থেকেই কোন কোন জিনিসের দাম বাড়ছে?]
মোদিম্যাজিকে গেরুয়া ঝড় বয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনে৷ এমনকী, গোয়া ও মণিপুরের মতো রাজ্যে পিছিয়ে থেকেও সরকার গড়েছে বিজেপি সরকার৷ বিপুল এই জয়ের পরই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট৷ দু’জনের মধ্যে সৌজন্যমূলক কথার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও নাকি আলোচনা হয়৷ তারই কিছু গুরুত্বপূর্ণ অংশ হোয়াইট হাউসের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়৷ সেই প্রকাশিত বিবৃতিতেই বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন ট্রাম্প৷
[সহকর্মীদের ‘টপলেস ভিডিও’ পাঠিয়ে বিপাকে এসপি]
মার্কিনিদের ভোটে অপ্রত্যাশিতভাবেই জয় লাভ করেন ট্রাম্প৷ প্রেসিডেন্ট হয়েও অব্যাহত তাঁর বিতর্কের পালা৷ তবে শোনা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভালই সম্পর্ক রয়েছে ডনের৷ মোদিও সৌজন্য বজায় রেখেছেন বারবার৷ প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ এরপরও একাধিকবার হট লাইনে কথা হয়েছে দুই শীর্ষ ব্যক্তিত্বের৷ প্রতিবারই সেই আলোচনা ইতিবাচক হয়েছে৷ জুলাই মাসে জার্মানিতে G-20 সামিটেও দুই নেতার দেখা হওয়ার কথা রয়েছে৷ সেক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা রাজনীতিবিদদের৷
[নেইমারদের সেলিব্রেশনের দিন হতাশায় ডুবল মেসিহীন আর্জেন্টিনা]
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা