সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ইউরোপ যাত্রা তো কখনও বেঙ্গালুরু৷ দেশের কাজে সদা ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মায়ের সঙ্গে সময় কাটানোর ফুরসত প্রায় মেলেই না৷ তাই গুজরাটে পৌঁছে অন্যান্য কাজ ছেড়ে আগে মায়ের সঙ্গে দেখা করাকেই বেছে নিলেন মোদি৷
(সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের)
মঙ্গলবার থেকেই সেখানে শুরু ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট৷ তবে তার আগে খানিকটা সময় জন্মদাত্রীর জন্য বের করে নিলেন মোদি৷ টুইটারে নিজেই জানালেন, গান্ধীনগরে মা হীরাবেনের সঙ্গে প্রাতঃরাস সারলেন তিনি৷ তাই এদিন যোগ ব্যায়ামে বিরতি নিয়েছিলেন৷ তিনি লিখেছেন, “যোগ না করে সকাল সকাল মায়ের সঙ্গে জলখাবার খেলাম৷ খুব ভাল সময় কাটল৷” ৯৫ বছর বয়সি হীরাবেনের সঙ্গে গত ডিসেম্বরে শেষবার মাত্র ২০মিনিটে জন্য দেখা করেছিলেন ছেলে৷ সেবারও বিজেপি কর্মীসভায় যোগ দেওয়ার জন্য নিজের রাজ্যে গিয়েছিলেন তিনি৷ তার আগে ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে বাকি সব সেলিব্রেশন ছেড়ে মাকেই বেছে নিয়েছিলেন মোদি৷ ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরাবেন৷ ‘প্রধানমন্ত্রী’ ছেলের সঙ্গে যেটুকু সময় থাকতে পারেন, তাতেই মন ভাল হয়ে যায় মায়ের৷ এদিনও তেমনটাই হল৷
Skipped Yoga & went to meet mother. Before dawn had breakfast with her. Was great spending time together.
Advertisement— Narendra Modi (@narendramodi) January 10, 2017
চার দিন ধরে গুটরাটে চলবে গ্লোবালের সামিট৷ এবারের বিষয়বস্তু দীর্ঘ মেয়াদি আর্থিক ও সামাজিক উন্নয়ন৷ সামিটে গ্লোবাল ও ভারতীয় সিইও’র পাশাপাশি বিদেশি নেতাদেরও উপস্থিত থাকার কথা৷
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভ! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ধন্যবাদ ‘ককরোচ’ নেতার?
-
‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা অ্যান্সেলোত্তির
-
শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে ‘শ্লীলতাহানি’র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!