সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহীর সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী। সেই পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে উদ্বোধনের জন্য। সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধেয় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি। উল্লেখ্য, ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাসও হয়েছিল প্রধানমন্ত্রীর হাতেই। তাঁকে মালা ও গেরুয়া শাল পরানো হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনীকুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও। ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি।
[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]
মন্দিরটির বিশেষত্ব হল তা আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরবস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে নির্মিত। এটিই সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
[আরও পড়ুন: হিন্দু নই তো কী! দেড় হাজার কিমি পায়ে হেঁটে অযোধ্যায় রামভক্ত শবনম]
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল