সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল করেছেন দেশের উন্নতির লক্ষ্যে৷ কালো টাকার রমরমায় লাগাম টানতে৷ কিন্তু প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেরই অন্য অর্থ খুঁজে বের করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা৷ হিন্দুদের বিরোধিতা করতেই নোট নাকচ করেছেন মোদি, অভিযোগ এমনটাই৷
গেরুয়া শিবিরের পক্ষ থেকেই উঠে আসা এ অভিযোগ নিঃসন্দেহে চমকপ্রদ৷ বিরোধীরা যখন হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগ তোলেন শাসকদলের বিরুদ্ধে, তখন হিন্দু মহাসভার অবস্থান ঠিক উল্টোদিকে৷ সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, এমন একটা সময় নোট নাকচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন হিন্দুদের বিয়ের মরশুম চলছে৷ বহু পরিবার এর ফলে বিপাকে পড়েছে৷ হাত পাততে হয়েছে অন্যদের কাছে৷ হিন্দুরা যখন চরম ভোগান্তিতে, তখন মুসলিম ভোট ব্যাঙ্ক বাড়ানোর কাজে নেমেছে শাসকদল৷ এমনটাই দাবি হিন্দু মহাসভার৷
গত সেপ্টেম্বরে শোলাপুরে এক বিজেপি সাংসদ চালু করেছেন বিশেষে ইসলামিক ব্যাঙ্কিং সার্ভিস৷ এই পরিষেবায় জমা পড়া টাকা দরিদ্র সংখ্যালঘুদের মধ্যে বিনা সুদে দেওয়া হবে৷ এই পদক্ষেপকেই টার্গেট করেছে হিন্দু মহাসভা৷ ঠিক তার পরপরই নোট বাতিলে সাধারণ মানুষের হাতে টাকার সংকট৷ এই পরিস্থিতি সংখ্যালঘুদের বাড়তি সুবিধা পাইয়ে দিয়ে ভোট টানার চেষ্টা করছে বলেও অভিযোগ৷ এমনকী হিন্দু মহসভার দাবি, মোদির হিন্দুত্বের মুখোশ আর টিকবে না৷ এই নোট বাতিলের পর্ব থেকেই মোদি জমানার অবসানের শুরু বলেও দাবি তাদের৷
সর্বশেষ খবর
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের