সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে মাহোবা জেলায়। নির্যাতিতা তরুণীর পরিবারের অভিযোগ, পরিচিত দুই তরুণ নির্যাতিতার জন্মদিন পালনের নামে হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। কিন্তু তরুণী ভয়ে সেই কথা কাউকে বলেননি। অবশেষে শুক্রবার ঘটনাটি জানাজানি হয়। শনিবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। খোঁজে তল্লাশি চলছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর বছর আঠারোর ওই তরুণীর জন্মদিন ছিল। অভিযোগ, সেই দিন প্রতিবেশি দুই তরুণ তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে এক তরুণ ওই কলেজ পড়ুয়াকে ধর্ষণ করেন। অন্যজন ঘটনার ভিডিও করে বলেও অভিযোগ। সঙ্গে বিষয়টি কাউকে জানালে তা সোশাল মিডিয়ায় সেই ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন তরুণী। অবশেষে শুক্রবার পরিবারকে ঘটনার কথা জানান।
স্থানীয় পুলিশের এসএইচও জানান, ‘পরিচিত দুই যুবক তরুণীকে হোটেলে নিয়ে যায়। একজন ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার তরুণী অভিভাবককে এই ঘটনা জানান। শনিবার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু হয়েছে।’
সর্বশেষ খবর
-
অবাধ্য প্রেম! এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ‘প্রপোজ’, এবার হাতকড়া পরে আদালতে ঠোঁটঠাসা চুমু যুগলের
-
পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর
-
বকখালির একাধিক হোটেলে নেই সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাই! প্রশাসনের সারপ্রাইজ ভিজিটে ফাঁস কেলেঙ্কারি
-
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার দলেরই ৪, পুলিশের জালে সাসপেন্ডেড নেতাও
-
‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?