সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কুলভূষণ ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খাদের কিনারায় চলে এসেছে৷ কাশ্মীরে লাগাতার অশান্তিতেও নাম জড়িয়েছে ইসলামাবাদের৷ পাকিস্তানের কাছ থেকে টাকা নেওয়ার উপত্যকায় অশান্তি পাকানোর অভিযোগে তদন্তে নেমেছে এনআইএ৷ ওবিওআর প্রকল্প ঘিরে বেজিংয়ের সঙ্গেও সংঘাত চলছে নয়াদিল্লির৷ এই পরিস্থিতিতে এবার খুব অল্প সময়ের নোটিসে পাকিস্তান ও চিনের ওপর হামলা চালানোর জন্য ভারতীয় বায়ুসেনার অফিসারদের বার্তা দিলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া৷
[মিড-ডে মিলে মিলল টিকটিকি, খেয়ে অসুস্থ বহু শিশু]
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার ১২ হাজার অফিসারকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন এয়ার চিফ মার্শাল বিএস ধানুয়া৷ চিঠিতে তিনি লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রথাগত বিপদের পাশাপাশি সীমান্তে নতুন ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে৷ তাই আমাদের খুব অল্প সময়ের নোটিসে আক্রমণ শানাবার জন্য প্রস্তুত থাকতে হবে৷ এই বিষয়টিকেই মাথায় রেখেই এখন আমাদের যাবতীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে৷’
[ এই গ্রামের সকলেই জন্মেছেন ১ জানুয়ারি!]
চিঠিতে ভারতীয় বায়ুসেনায় স্বজনপোষন, যৌন হেনস্তার মতো বিষয় নিয়েও মুখ খুলেছেন এয়ার চিফ মার্শাল৷ বাহিনীর অপেশাদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে এয়ার চিফ মার্শাল লিখেছেন, সাম্প্রতিক অতীতে বেশ কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের অভাবের জন্য ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি খারাপ হয়েছে৷ বায়ুসেনার অফিসারদের তাঁর পরামর্শ, নতুন নতুন প্রযুক্তি বিষয়ে অবগত থাকতে হবে৷ তবেই যুদ্ধের জেতা বা অন্য ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হবে৷
প্রসঙ্গত, এর আগে্ ১৯৫০ সালে ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের ব্যক্তিগত চিঠি দিয়েছিলেন ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা৷ পরবর্তীকালে ১৯৮৬ সালে সেনা অফিসারদের একই ধরনের ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান কে সুন্দরজি৷ তবে এর আগে ভারতীয় বায়ুসেনার কোনও এয়ার চিফ মার্শাল কোনও অফিসারকে এইরকম ব্যক্তিগত চিঠি পাঠাননি৷
সর্বশেষ খবর
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?
-
দুই সন্তানে সারাক্ষণ মারপিট, অভিভাবকের ভুলেই নয় তো? ৬টি বিষয় মাথায় রাখলে থাকবে সুসম্পর্ক
-
ঘাড়ের কাছে নিঃশ্বাস চিনের, ‘চিকেনস নেক’ সুরক্ষায় কী বললেন শাহ?