সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind)। চোখে ছানির সমস্যায় তিনি ভুগছিলেন। এদিন সকালে সেই ছানিরই অপারেশন (Cataract surgery) হল।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।”
President Ram Nath Kovind underwent cataract surgery at Army Hospital (Referral & Research), New Delhi today morning. The surgery was successful and he has been discharged from the hospital: Ajay Kumar Singh, Press Secretary to the President pic.twitter.com/DQcxf0Wnf8
Advertisement— ANI (@ANI) August 19, 2021

এর আগে গত মার্চেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৫ বছরের রাষ্ট্রপতিকে। সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়ই বুকে ব্যথার কথা জানান তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে বাইপাস অস্ত্রোপচার হয় তাঁর। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। পরবর্তী সময়ে আরও নানা শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
সর্বশেষ খবর
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!
-
শিকড় ছেঁড়ার যন্ত্রণা! ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল রবির