সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে জ্বালানির খরচ৷ রবিবার আবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ পেট্রলের দাম বাড়ল ১৬ পয়সা ও ডিজেলের ৩৪ পয়সা৷ পাশাপাশি, ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা৷
[‘বিদ্রোহী’-দের মধ্যে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি বাছলেন দীপক মিশ্র]
গত শুক্রবার রেকর্ড পতন হয় টাকার মূল্যে৷ ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়াল ৭০ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৭১ টাকা৷ এরপর থেকেই বাড়তে থাকে পেট্রল ও ডিজেলে দাম৷ শুক্রবারের পর শনিবারও বাড়ে দাম৷ মহার্ঘ হতে থাকে জ্বালানি৷ শনিবারের তুলনায় রবিবার, ১৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ৮১ টাকা ৭৬ পয়সা এবং ৩৪ টাকা বেড়ে ডিজেলের দাম দাঁড়াল লিটার প্রতি ৭৩ টাকা ৬১ পয়সা৷ একইভাবে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা৷ দাম দাঁড়াল ৮৫৯ টাকা৷ এই দাম বৃদ্ধির ফলে স্বভাবতই হাত পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের কপালে৷ কী করবেন ভেবে কূল পাচ্ছেন না তাঁরা৷
[কুতুব মিনারকে ছাড়িয়ে যাবে ময়লার ঢিপি! চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে]
একইভাবে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে নয়াদিল্লি ও মুম্বইতে৷ রাজধানীতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৭৮ টাকা ৮৪ পয়সা৷ ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭০ টাকা ৭৬ পয়সা৷ মুম্বইতে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৮৬ টাকা ২৫ পয়সা ও ডিজেলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৫ টাকা ১২ পয়সা৷ এর কারণ হিসাবে দুটি বিষয়কে দায়ী করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের অপরিশোধিত তেলের ও জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি৷
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!