সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে ‘সাফাই’ অভিযানে নেমেছেন আয়কর কর্তারা৷ ফল মিলছে হাতেনাতে৷ চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, আয়করের নজর থেকে বাদ পড়ছে না কেউই৷ প্রায় রোজই মিলছে বেআইনি সম্পত্তি ও কালো টাকার মালিকদের হদিশ৷ এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন এবার অন্ধ্রপ্রদেশের আবগারি দফতরের আধিকারিক৷ মোট ৩০ কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তি মিলল সরাকারি এই কর্মীর কাছে৷
রবিবার রাতে বিশাখাপত্তনমের আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার কে লক্ষ্মণ ভাস্করের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা৷ সেখানেই খোঁজ মেলে এই বেআইনি সম্পত্তির৷ যার মধ্যে রয়েছে দু’টি ফ্ল্যাট ও ন’টি জমির কাগজপত্র, ৪.৫ একরের কৃষিজমি, নগদ ৭ লক্ষ টাকা এবং ৩৭০ গ্রাম সোনা৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ মোট ৩০ কোটি৷ এই বিপুল সম্পত্তির যথাযথ কারণ দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে বিশাখাপত্তনমের ওই আধিকারিককে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের