সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সিদ্ধান্তে দেশে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ কালো টাকার বিরুদ্ধে আচমকা হওয়া এই সার্জিক্যাল স্ট্রাইকে বেশ বিপাকেই পড়েছেন কালো টাকার মালিকরা৷ আর তাই বাতিল হয়ে যাওয়া এই ৫০০ ও ১০০০ টাকা তাঁরা ব্যাঙ্কে জমা না দিয়ে তাঁরা নানা খাতে বিনিয়োগ করার চেষ্টা করছেন৷ এহেন বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ দিক হল সোনা ক্রয়৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বেড়ে গিয়েছে সোনা কেনার ধুম৷ একলাফে সোনার দাম বেশ অনেকটা বেড়ে গেলেও সোনা কেনার চাহিদা যেন এতটুকুও কমছে না৷ কিন্তু এবার সোনা কিনে কালো টাকা সাদা করার ক্ষেত্রেও বাধ সাধল কেন্দ্র৷ সরকারের তরফ থেকে বুধবার জানানো হয়েছে, সোনা কেনার ক্ষেত্রে প্যান কার্ডের নম্বর দোকানিকে জানানো বাধ্যতামূলক৷ শুধু তাই নয়, সোনা বিক্রি করার সময় ক্রেতার প্যান কার্ড নম্বর নিজেদের কাছে নথিভুক্ত করে রাখাও বাধ্যতামূলক৷
রেভেনিউ সেক্রেটারি হাসমুখ আধিয়া আরও জানিয়েছেন, “সোনা কেনার পাশাপাশি, ব্যাঙ্কে টাকা জমা রাখার ক্ষেত্রেও কড়া নজর রাখছে সরকার৷ আড়াই লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা রাখলেও সেই টাকার খোঁজ রাখবে কেন্দ্র৷” সেই টাকা জমাকারীর বিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’