Pune

মেয়ের স্নান, পোশাক বদলানোর ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করতেন মা! পুণেয় হুলস্থুল

বাড়িওয়ালার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে অভিযুক্ত মহিলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৮:৩৯

options
link
মেয়ের স্নান, পোশাক বদলানোর ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করতেন মা! পুণেয় হুলস্থুল
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে মেয়ের স্নান, পোশাক বদলানোর ছবি এবং ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করতেন মা! অবিশ্বাস্য হলেও এমন ঘটনাতেই এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুণে পুলিশ। অভিযুক্ত মেয়ের ভিডিও এবং ছবি পরিবারের অন্য সদস্য, আত্মীয়, বন্ধুদেরও পাঠাতেন বলে জানা গিয়েছে। স্বভাবতই এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহারাষ্ট্রে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পুণের ভিবড়েওয়াড়ি এলাকার। কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযোগ, তার মা গোপনে স্নান এবং পোশাক বদলানোর ছবি এবং ভিডিও তুলতেন। দীর্ঘ দিন ধরে গোপনে এই কাজ করে চলেছিলেন মহিলা। এক আত্মীয়ের মোবাইলে নিজের ভিডিও দেখে চমকে ওঠে কিশোরী। এরপরই নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সে। তবে এমন কাণ্ড ঘটানোর পিছনে ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল। কী সেই পরিকল্পনা?

Advertisement

পুলিশ জানতে পেরেছে, বাড়িওয়ালার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে অভিযুক্ত মহিলার। যা জেনে ফেলেছিল মেয়েটি। বিষয়টি যাতে করে মেয়ে ফাঁস করে না দেয়, সেকথা ভেবেই আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করেন। যদিও কিশোরী পুলিশে অভিযোগ করায় বিপদে পড়ে যান মহিলাই। প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়ে পার পাননি তিনি। পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.