বাংলায় ১৫ বছরের তৃণমূল সরকার অবসান। পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটল পদ্ম। বাংলায় বিরাট জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানালেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডা। এই জয়কে তিনি ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন:
সোমবার রাঘব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই চমকপ্রদ ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক অসাধারণ জয় অর্জন করেছে – যা সত্যিই ঐতিহাসিক।’ অসম এবং পুদুচেরির ফলাফলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘উন্নয়ন এবং শক্তিশালী শাসনের প্রতি এখানকার জনগণ আবার আস্থা রেখেছেন। এর জেরেই এই ফল।’ পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীনকেও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ছাব্বিশে ২২৬-এর বেশি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি ও কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে বিশ্বাস ছিল বাংলার মানুষের প্রতি। সোমবার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যায়, অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু বেলা গড়াতেই পিছিয়ে পড়ে তৃণমূল। শেষমেশ পর্যুদস্ত হয়।
সর্বশেষ খবর
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি