আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছে। আর তারপরই এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। কিন্তু সেই পোস্টে কী দেখা গেল?
আরও পড়ুন:
শোনা যাচ্ছিল, আপের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রাঘবের। পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর নাকি কোনওরকম যোগাযোগ নেই। এমনকী কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গেও দেখা করেননি তিনি। এর মধ্যেই আপের তরফে রাজ্যসভায় একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। শুধু তাই নয়, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময়ও দেওয়া হবে না চাড্ডাকে।
Advertisement— Raghav Chadha (@raghav_chadha) April 2, 2026
এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে একটি মন্তাজ ভিডিও পোস্ট করেছেন রাঘব। সেখানে অবশ্য তাঁরই রাজ্যসভার বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। যদিও পরিষ্কার নয়, এই ভিডিও পোস্ট করে ঠিক কী বার্তা দিতে চাইলেন তিনি। এমনিতে সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এদিনের শেয়ার করা ভিডিও-মুহূর্তও যেন সেদিকেই নির্দেশ করছে। মোবাইল সংস্থাগুলির ট্যারিফ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন কেন প্রশ্ন তোলা থেকে গিগ কর্মীদের পাশে দাঁড়ানো, পিতৃত্বকালীন ছুটির মতো নানা ইস্যুতেই তাঁকে সওয়াল করতে দেখা যাচ্ছে কোলাজ ভিডিওয়। তাহলে কি নিজের সক্রিয়তার কথা মনে করিয়ে দিয়ে তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে সরানো নিয়েই পালটা খোঁচা দিলেন রাঘব। এদিকে আপের এক সূত্র দাবি করেছে, তিনি মানুষের কথা বলছেন বলেই দল তাঁকে সরিয়ে দিয়েছে। তবে আলাদা করে সেই দাবির সমর্থনে রাঘব-ঘনিষ্ঠ কেউ কোনও কথা বলেননি। তবে অনেকেরই মতে, রাঘবের পোস্ট যেন সেকথাই বলছে। এদিকে সেই ভিডিওটি শেয়ার করেছেন রাঘবের স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়াও।
প্রসঙ্গত, আপের তরফে চিঠিতে যাকে নতুন ডেপুটি লিডার করতে বলা হয়েছে, সেই অশোক মিত্তল দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ। তবে রাঘবকে সরানোর পাশাপাশি যেভাবে তাঁকে বলতে সময় না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, সেটা রাঘবের জন্য বড় ধাক্কা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর