Amit Shah

‘সংসদের দরজার সামনে বসে উনি চা-পকোড়া খান’, রাহুলকে তোপ শাহের

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদের প্রসঙ্গও এদিন উত্থাপন করেন শাহ। রাহুলকে তোপ দেগে তিনি বলেন, “এআই সম্মেলনে গোটা বিশ্বের মানুষ ভারতের শক্তি দেখতে এসেছিলেন। সেখানে এই ধরনের কাজ লজ্জার। দেশের মানুষ ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, "এই ঘটনায় রাহুল এখনও ক্ষমা চাননি। বরং যাঁরা এই ধরনের কাজ করেছিলেন তাঁদের বব্বর শের বলে অভিহিত করেছেন কংগ্রেস সাংসদ।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:১৬

options
link
‘সংসদের দরজার সামনে বসে উনি চা-পকোড়া খান’, রাহুলকে তোপ শাহের
রাহুলকে তোপ শাহের। ছবি: সংগৃহীত।

আমাদের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হল সংসদ। তার সিঁড়িতে বসেই চা-পকোড়া খান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার অসমের গুয়াহাটিতে একটি জনসভায় দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতাকে এভাবেই তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ (Amit Shah)।

Advertisement

শাহ বলেন, “মাঝে মধ্যেই সংসদের দরজার সামনে বসে চা- পাকোড়া খান রাহুল। তিনি কি জানেন না যে প্রাতরাশ করার উপযুক্ত স্থান কোনটি? সংসদ আমাদের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এমনকী সেখানে বসে প্রতিবাদ করাও কোনও গণতান্ত্রিক অনুশীলন নয়। কিন্তু রাহুল আরও দু’পা এগিয়ে গিয়েছেন। তিনি সেখানে বসে চা-পাকোড়া খাচ্ছেন। আন্তর্জাতিক স্তরে তিনি ভারতের অপমান করছেন।”

Advertisement

শাহের অভিযোগ, রাহুল প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরোধিতা করার পাশাপাশি দেশেরও বিরোধিতা করা শুরু করেছেন। কংগ্রেস সাংসদ সংসদে কোনও বিতর্কে অংশগ্রহণ করেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের বিরোধিতা করুন, সরকারের বিরোধিতা করুন, যত ইচ্ছা প্রতিবাদ করুন। কিন্তু আপনি কথা বলেন না। পালিয়ে যান।” সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদের প্রসঙ্গও এদিন উত্থাপন করেন শাহ। রাহুলকে তোপ দেগে তিনি বলেন, “এআই সম্মেলনে গোটা বিশ্বের মানুষ ভারতের শক্তি দেখতে এসেছিলেন। সেখানে এই ধরনের কাজ লজ্জার। দেশের মানুষ ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “এই ঘটনায় রাহুল এখনও ক্ষমা চাননি। বরং যাঁরা এই ধরনের কাজ করেছিলেন তাঁদের বব্বর শের বলে অভিহিত করেছেন কংগ্রেস সাংসদ।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.