বিধানসভা নির্বাচন উপলক্ষে কেরলে প্রচারে গিয়ে পিনারাই বিজয়ন সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ভারত বিদেশনীতি থেকে অর্থনীতি সমস্ত কিছু মোদি সরকারকে তোপ দাগার পাশাপাশি রাহুল বললেন, ভারতের নীতিনির্ধারণে এখন আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব অত্যন্ত বেশি। ঠিক একইভাবে কেরলের বিজয় সরকারকে নিয়ন্ত্রণ করেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
কেরলের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাহুল বলেন, শবরিমালা মন্দির সংক্রান্ত ঘটনাতেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, “বামরা সোনা চুরি করেছে, তার বদলে পিতল বসিয়েছে। শবরিমালায় তাঁদের নেতারা চুরি করেছেন, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” একই সঙ্গে বিজেপি কেন কেরলের বাম সরকারকে তেমন আক্রমণ করে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুলের দাবি, রাজনৈতিক স্বার্থেই বিজেপি এই অবস্থান নিচ্ছে। রাহুলের কথায়, “কারণ, মোদি কেরলে বাম সরকারই চান।” তাঁর মতে, বিজেপি জানে বামপন্থীরা জাতীয় স্তরে তাদের কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, সেই ক্ষমতা রয়েছে কেবল কংগ্রেসের।
রাহুলের অভিযোগ, “বামরা সোনা চুরি করেছে, তার বদলে পিতল বসিয়েছে। শবরিমালায় তাঁদের নেতারা চুরি করেছেন, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
তবে শুধু বামফ্রন্ট সরকার নয়, কেন্দ্রে মোদি সরকারকেও একহাত নেন রাহুল। তিনি বলেন, “ভারত যদি রাশিয়া, ইরান বা সৌদি আরব থেকে তেল কিনতে চায়, তাহলে আমাদের ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিতে হয়। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।” দেশের ডেটা নিরাপত্তা নিয়েও মোদি সরকারের কড়া সমালোচনা করেন রাহুল। বলেন, “ভারতের সমস্ত ডেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যেখানে খুশি ভারতের ডেটা সংরক্ষণ করতে পারে। যেমন খুশি ব্যবহার করতে পারে।” আমেরিকার নেতৃত্বের কাছে মোদি সরকার সমঝোতা করে ফেলেছে বলে অভিযোগ তোলেন রাহুল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ