সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে মান্থলি টিকিটের বদলে এবার রেল কার্ড হাতে পেতে চলেছেন শুধুমাত্র লোকাল ট্রেনের যাত্রীরা৷ শীঘ্রই এই ব্যবস্থা নিয়ে আসছে রেল মন্ত্রক৷ এ জন্য পাইলট প্রকল্পের কাজ শুরু হতে চলেছে৷
রেল মন্ত্রকের এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে রবিবার সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই কার্ড চালু হলে ধীরে ধীরে তুলে দেওয়া হবে মান্থলি টিকিটের ব্যবস্থা৷ তার বদলে চালু হবে ভারতীয় রেলের লোগো দেওয়া ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো দেখতে শক্তপোক্ত দেখতে একটি রঙিন রেল কার্ড৷ এর ফলে দেশজুড়ে এক কোটিরও বেশি লোকাল ট্রেনের নিত্যযাত্রী উপকৃত হবেন৷
এই কার্ড করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ দেশের মোট ৩১টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে কথা চলছে রেলের৷ কার্ডগুলিতে ছবি-সহ ব্র্যান্ড প্রোমোশনের সম্ভাবনা থাকছে৷ রেলের পরিকল্পনা অনুযায়ী গোল্ড, সিলভার ও প্ল্যাটিনাম–এই তিন রকম রেল কার্ড দেওয়া হবে যাত্রীদের৷ এক মাসের মেয়াদের জন্য দেওয়া হবে সিলভার কার্ড৷ ছয় মাসের জন্য দেওয়া হবে গোল্ড কার্ড৷ এক বছরের মেয়াদের জন্য দেওয়া হবে প্ল্যাটিনাম কার্ড৷ প্রথমে মুম্বইয়ে পরীক্ষামূলকভাবে আনা হবে এই রেল কার্ড৷ পরে চেন্নাই, হাওড়া ও শিয়ালদহে চালু হবে এই নয়া ব্যবস্থা৷
সর্বশেষ খবর
-
‘পাতাল থেকে খুঁজে আনব’, বাগনানে দলীয় কর্মী খুনে কড়া শুভেন্দু
-
‘অন্ধজনে দেহো আলো…’, দৃষ্টিহীন ছেলেকে রোনাল্ডোর গোল ‘দেখালেন’ বাবা
-
ধর্মতলাতেই ‘শহিদ দিবস’ করতে চায় কালীঘাট তৃণমূল, চিঠি গেল কলকাতা পুলিশে
-
২০২১-এ শুভেন্দুর গাড়িতে হামলা! বারবনির ‘ত্রাস’ তৃণমূল নেতাকে কোমরে দড়ি পুলিশের, জুতো জনতার
-
জেনেভায় বিশ্বের বৃহত্তম পদার্থবিজ্ঞান গবেষণাগারের সামনে নটরাজ শিব, ধর্ম নয়, নেপথ্যে বিজ্ঞান!