সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচিত সকলের বাড়িতেই পৌঁছেছিল সাজানো মিষ্টির প্যাকেট। চেনা কারও থেকে কাজু-বরফির প্যাকেট পেলে কার না ভাল লাগে! কিন্তু প্যাকেটের সঙ্গে জুড়ে দেওয়া বার্তা দেখে চোখ কপালে উঠল অনেকেরই। কেননা এ মিষ্টি এসেছে এক অদ্ভুত ‘খুশি’র খবরে। বিয়ের বাঁধন থেকে মুক্তি, অর্থাৎ ডিভোর্স সেলিব্রেট করতেই এই মিষ্টির আয়োজন।
সকলকে অবাক করে নিজের ডিভোর্স সেলিব্রেট করতে ঠিক এ কাজই করলেন রাজকোটের এক ব্যক্তি। চেনা পরিচিতদের মধ্যে বিলি করলেন প্রায় ৫০ কেজি কাজু-বরফি।
[ পরীক্ষায় ডাহা ফেল! সেনা ক্যান্টিন ফেরাচ্ছে পতঞ্জলির আমলা জুস ]
বছর ছাব্বিশের ওই ব্যক্তির নাম রীঙ্কেশ। পেশায় ব্যবসায়ী। বছরখানেকের বিবাহিত জীবন। কিন্তু তারপরই সব বিষোতে শুরু করে। সম্পর্কের আইনি বাঁধন কাটতে আদালতের দ্বারস্থ হন রীঙ্কেশ। কিন্তু আইনি গেরোয় দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এমনকী বড় বড় আইনজীবীরাও তেমন কিছু করে উঠতে পারেননি। শেষমেশ গত ১৫ এপ্রিল ডিভোর্স পান ওই ব্যক্তি। আর তারপরই আনন্দে আত্মহারা হয়ে চেনা পরিচিতদের পাঠাতে থাকেন মিষ্টির প্যাকেট। প্রায় ৫০ কেজি কাজু-বরফি বিলিয়ে তবেই ডিভোর্স সেলিবেশ্রন সম্পূর্ণ হয় তাঁর।
কিন্তু বিচ্ছেদে তো যন্ত্রণা! তাহলে এত আনন্দ পেলেন কী করে? ওই ব্যক্তি বলছেন, অনেকেই বিচ্ছেদে কান্নাকাটি করেন। কিন্তু তা করার কী আছে? ডিভোর্স আসলে তাঁর কাছে বিবাহের যন্ত্রণা থেকে মুক্তি। মধুর পাওনা। আর তাই সে আনন্দকে মিষ্টি বিলিয়েই সেলিব্রেট করলেন তিনি।
[ আজান নিয়ে সোনুর টুইট বিতর্কে এবার সরব আদনান সামি ]
তবে এখানেই শেষ নয়। বহু মানুষই যে এ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন তারও প্রমাণ পেয়েছেন ওই ব্যক্তি। কীরকম? তাঁর ডিভোর্সের খবর পাওয়ার পর থেকেই কল আর মেসেজে ভেসে যাচ্ছে তাঁর সেলফোন। একদিকে অভিনন্দনের বন্যা। পাশপাশি সকলেই জানতে চাইছেন, এই আইনি গেরো তিনি কাটালেন কী করে? অনেকেরই বিশ্বাস, এ দেশে আইন নাকি মেয়েদের পক্ষেই। আর সেই আইনের বাধা টপকে ডিভোর্স হাসিল করা কি চাট্টিখানি কথা! তা যখন এই ব্যক্তি আদায় করতে পেরেছেন তখন কৌতূহলের শেষ নেই। তাই অভিনন্দন জানিয়ে সে কথাই সকলে জানতে চাইলেন তাঁর কাছে।
কিছুদিন আগেই বলিউডি ছবিতে উঠে এসেছিল ‘ব্রেক আপ পার্টি’র কথা। তা দেখে অনেকেই চমকে উঠেছিলেন। তবে বদলানো সময়ের প্রেক্ষিতে রুপোলি পর্দার খাতিরে অনেকে তা মেনেই নিয়েছিলেন। কিন্তু যে বিয়ের সঙ্গে সামাজিক নানা অনুষঙ্গ জড়িয়ে আছে এবং যা প্রায় একটি প্রতিষ্ঠানের মতো, তা ভাঙলেও যে কেউ এভাবে সেলিব্রেট করতে পারেন, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। সত্যিই যে সময় বদলেছে তা আর বলার অপেক্ষা রাখে না!
[ কল্পনা চাওলার চরিত্রেই বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা! ]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে