সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি যে দুনিয়ার মানুষ, তিনি চেনেন সেই পৃথিবীর সমস্যা৷ তিনি জানেন, কীভাবে প্রতিবন্ধকতা অতিক্রম করে এগোতে হয়৷ কোন পরিকল্পনা নিলে সুবিধা হয়, সাফল্য আসে তাঁর থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না৷ তত্ত্ব আর ফলিত প্রয়োগের মধ্যে যে ফারাক, মন্ত্রক ও মন্ত্রীর মধ্যেও যেন আমাদের দেশে সেই দূরত্ব৷ বিভিন্ন বিভাগের মন্ত্রী পদে এমন মানুষ আসীন হন, যিনি সেই বিভাগকে হয়তো তেমন করে চেনেনই না৷ তবু এটাই রাজনীতি৷ তাই এ জিনিস বরাবরই মেনে নিয়েছেন দেশবাসী৷ তবে মাঝেমধ্যে ব্যতিক্রম হয়৷ যেমন রাজ্যবর্ধন সিং রাঠৌরের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া৷ এই প্রথমবার কোনও ক্রীড়াব্যক্তিত্ব মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন৷ ফলে আশায় বুক বাঁধছে খেলার দুনিয়া৷
My gratitude to PM for reposing faith in me and giving me a very important ministry: New Sports Minister Rajyavardhan Singh Rathore pic.twitter.com/b0KW0stChP
Advertisement— ANI (@ANI) September 3, 2017
Advertisement
[ ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং, নজির গড়লেন ধোনি ]
অলিম্পিকে তিনি পদক জয় করেছেন৷ দেশের ক্রীড়া প্রশাসনের নাড়িনক্ষত্র তাই অজানা নয় রাজ্যবর্ধনের৷ তাই তাঁর উপরই ভরসা রেখেছেন মোদি৷ মন্ত্রিসভার টিম ঢেলে সাজাতে গিয়ে রাজ্যবর্ধন সিং রাঠৌরকেই ক্রীড়ামন্ত্রী বেছে নেওয়া হয়েছে৷ বিজয় গোয়েলকে সরিয়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন রূপোজয়ী অলিম্পিয়ান৷ দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন, খেলোয়াড়দের সুবিধার কথা সবসময় মাথায় রাখা হবে৷ অর্থাৎ প্রশাসনিক দিক থেকে খেলোয়ারদের পুরো সাহায্যের আশ্বাস দিয়ে রাখলেন নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী৷ ঠিক এই আশ্বাসই চেয়েছিলেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা৷ অলিম্পিকে পদক জেতা একজন মানুষ, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশেক বারংবার সম্মানিত করা এক ব্যক্তি যখন ক্রীড়ার দায়িত্ব নেন, তখন দেশের ক্রীড়াক্ষেত্র যে আশান্বিত হবে সেটাই স্বাভাবিক৷ খেলার দুনিয়ার ভাল-মন্দ, সমস্যা বুঝে তিনি নতুন পদক্ষেপ করবেন প্রত্যাশা এমনটাই৷ সে আশার কথা ক্রীড়াব্যক্তিত্বরা টুইটে ইতিমধ্যে প্রকাশও করেছেন৷ আর তাঁকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবর্ধন সিং রাঠৌর৷
[ ‘দলে সুযোগ পেতে ফর্ম নয়, জরুরি ভাল হেয়ার স্টাইল,’ বিস্ফোরক গাভাসকর ]
Delighted to see @Ra_THORe is the new sports minister . All the very very best !
— Abhinav Bindra (@Abhinav_Bindra) September 3, 2017
An inspirational Olympic medal winner as our new Sports Minister. Good times ahead for Indian sport. Congratulations @Ra_THORe
— Viren Rasquinha (@virenrasquinha) September 3, 2017
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা