সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয়েছিল অভিযুক্তকে৷ কারাবাসে থেকেও নিজের অপরাধের জন্য এতটুকু অনুতাপ নেই তার৷ পৈশাচিক ঘটনা ঘটানোর পর বরং আরও হিংস্র হয়ে উঠেছে সে৷ এবার নিজের শাস্তির বদলা নিতে ছটফট করছে৷ উত্তরপ্রদেশে বুকে এমনই আতঙ্কের ঘটনা শিরোনামে উঠে এল৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে কড়া হাতে অপরাধ দমনের নির্দেশ দিয়েছেন৷ কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও এখনও আতঙ্কে রাত কাটাতে হচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারকেই৷ তারই মধ্যে একটি হল কুশিনগরের ওই পরিবার৷ ধর্ষণের ভয়ঙ্কর স্মৃতি পিছনে ফেলে কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ওই যুবতী৷ আর তার জন্য দায়ী ওই অভিযুক্ত৷ যার শাস্তি হয়েও কোনও লাভ হয়নি৷ ধর্ষকের ভয়ে এখনও ত্রস্ত তিনি৷
[‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট]
গত বছর ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তির জেল হেফাজত হয়েছিল৷ চলতি বছর মার্চে জামিন পায় সে৷ আর জেল থেকে বেরিয়েই সোজা পৌঁছে যায় নির্যাতিতার পরিবারের কাছে৷ বদলার আগুনে জ্বলতে থাকা ব্যক্তি তারপর থেকে বেশ কয়েকবার যুবতী ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে চলেছে৷ এমন পরিস্থিতিতে নির্যাতিতার প্রাণ বাঁচাতে তাঁকে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রেখেছে তাঁর পরিবার৷ যুবতীর বাড়ির লোকজনের দাবি, গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি৷ তাই সরাসরি মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে সাহায্য করতে অনুরোধ জানিয়েছেন তাঁরা৷ তবে পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ জানায়, এই ঘটনায় যুবতী ও তাঁর পরিবারের সুরক্ষার সবরকম দায়িত্ব নেওয়া হচ্ছে৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷
[জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের!]
সর্বশেষ খবর
-
রশিদকে পিটিয়ে চার-ছক্কায় বিরাট রেকর্ড অভিষেকের, ‘শোধ’ নিলেন ১১২ ব্যাটারের ব্যর্থতার!
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ
-
‘রামায়ণ’ ব্লকবাস্টার করতে গণেশভক্ত রণবীরের চমক! গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত
-
ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো