সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে পাঁচটি বিদেশি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই৷ যে সমস্ত ব্যাঙ্কগুলিকে জরিমানা দিতে হবে সেগুলি হল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ডয়চে ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ আমেরিকা, ব্যাঙ্ক অফ টোকিও-মিতসুবিসি ও রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড৷
১৯৯৯ সালের ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ বা এফইএমএ লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওই পাঁচটি বিদেশি ব্যাঙ্কের বিরুদ্ধে৷ জার্মানির ডয়চে ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে ২০ হাজার টাকা, বাকিদের কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে৷ ইতিমধ্যেই সবকটি ব্যাঙ্কের কাছে রিজার্ভ ব্যাঙ্কের নোটিশ পৌঁছে গিয়েছে৷ অভিযুক্ত ব্যাঙ্কগুলির কাছ থেকে লিখিত উত্তরও মিলেছে৷ তারপরই কেন্দ্রীয় ব্যাঙ্ক জরিমানার নির্দেশ লাগু করেছে৷
সর্বশেষ খবর
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা