সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এলাহাবাদের নাম পরিবর্তনের দাবিতে সরব বিজেপি৷ এবার নাম পরিবর্তনের দাবিতে সরব যোগী রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং৷ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে চিঠি দিয়ে নিজের দাবি জানিয়েছেন তিনি৷ এলাহাবাদের নাম পরিবর্তন করে ‘প্রয়াগ’ করার দাবি জানিয়েছেন সিদ্ধার্থনাথ সিং৷ উত্তরপ্রদেশের পুরনো নাম ছিল এটিই৷
[কংগ্রেসে গণতন্ত্র রক্ষা করেছে বলেই ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী, মত মল্লিকার্জুনের]
দেশের বহু প্রাচীন শহর হিসাবে পরিচিত এলাহাবাদ৷ প্রথম স্থানাধিকারী বারাণসীর পরেই নাম রয়েছে এই শহরের৷ ২০১১ সালে জনসমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে জনসংখ্যার বিচারে সপ্তম স্থানে রয়েছে এলাহাবাদ৷ প্রাচীন এই শহরের নামই প্রয়াগ করার চিন্তাভাবনা মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের৷ ‘প্রয়াগ’ হল গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল৷ কুম্ভমেলার জন্য পরিচিত প্রয়াগ যথেষ্টই পরিচিত৷ এছাড়া প্রয়াগেই রয়েছে ‘আনন্দ ভবন’৷ মতিলাল নেহেরু আনন্দ ভবন তৈরি করেছিলেন৷ প্রথমে নেহেরু পরিবারের সদস্যরা ওই বাড়িটিতে বাস করতেন৷ যদিও একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের দপ্তর হয়ে যায় ‘আনন্দ ভবন’৷ ১৯৭০সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন এই বাড়িটিকে সরকারের হাতে তুলে দেওয়া হয়৷ স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে৷ ‘প্রয়াগ’-এর ঐতিহ্যের কথা তুলে ধরেই প্রাচীন শহর এলাহাবাদের নাম পরিবর্তন করার দাবিতে সরব বিজেপি৷ ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্যপাল রাম নায়েকের কাছে চিঠিতে সেই আবেদন জানিয়েছেন সিদ্ধার্থনাথ সিং৷
[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইপো, তদন্তে পুলিশ]
এর আগে নাম বদলে ‘বোম্বে’ হয় ‘মুম্বই’, মোঘলসরাই স্টেশনের নাম পালটে রাখা হয় দীনদয়াল উপাধ্যায় জংশন৷ যদিও দুটি ক্ষেত্রেই নামবদলের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক৷ সিদ্ধার্থনাথ সিংয়ের তাই দাবি, এলাহাবাদেরও নাম পরিবর্তন করে ‘প্রয়াগ’ রাখার প্রস্তাবে সহমত পোষণ করবেন রাজ্যপাল৷ খুব কম সময়ের মধ্যেই নাম পরিবর্তনের ভাবনাচিন্তা বাস্তবে রূপায়িত হবে বলেই জানান যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিং৷
UP Governor Ram Naik (then MP from Maharashtra) had helped ‘Bombay’ to be renamed as ‘Mumbai’. I have written to him to consider renaming Allahabad as ‘Prayag’: UP Minister Siddharth Nath Singh pic.twitter.com/2ZNeojb2ON
— ANI UP (@ANINewsUP) July 9, 2018
সর্বশেষ খবর
-
পাকিস্তানি লাস্যময়ীর যৌনতার ফাঁদে পা দিয়ে তথ্য পাচার! তামিলনাড়ুতে গ্রেপ্তার বাঙালি নৌসেনা কর্মী
-
নাম জড়ায় আর্থিক তছরুপে! এবার রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, যোগ হিন্দুত্ববাদী দলে
-
ককরোচ বিক্ষোভে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা নিরাপত্তারক্ষীর! বিস্ফোরক রাহুল, কী বলছে দিল্লি পুলিশ?
-
‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়’, নন্দীগ্রাম থেকেও মমতাকে পা ভাঙা নিয়ে খোঁচা শুভেন্দুর!
-
খুলছে জ্ঞানেশ ফাইলস! ২০ বছরের পুরনো মৃত্যু মামলায় ফের তদন্ত কেরলের কংগ্রেস সরকারের