Supreme Court

‘সাতমাসে সিবিআই কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি’, সুপ্রিম কোর্টে জানাল অভয়ার পরিবার

এদিকে এনটিএফের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৫, ১৮:০৪

options
link
‘সাতমাসে সিবিআই কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি’, সুপ্রিম কোর্টে জানাল অভয়ার পরিবার

সোমনাথ রায়, নয়াদিল্লি: গত সাত মাসে সিবিআই মামলার কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে জানাল নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সেখানে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, “সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে হাই কোর্ট মামলাটি কনসিডার করছে। কিন্তু সিবিআই কোনও রিপোর্ট জমা দেয়নি।”  সঙ্গে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া এনটিএফকে পরিবারের তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার।

Advertisement

আজ, মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে আর জি করের মামলাটি ওঠে। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ মতো রেজিস্ট্রির তরফে ইমেল আইডি দেওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন ক্ষেত্র থেকে যে সমস্ত পরামর্শ এসেছে সেগুলি এনটিএফ খতিয়ে দেখেছে। কেন্দ্রের তরফে  মে মাসে হলফনামা দিয়ে সেটা সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্যাতিতার পরিবার জানায়, তাদের তরফেও এনটিএফকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তা শুনে এনটিফের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। সব রাজ‍্য এবং বিভিন্ন পক্ষের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছে তা নিয়ে রিপোর্ট দিতে হবে এনটিএফকে। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। উল্লেখ্য, আর জি কর কাণ্ড সামনে আসার পর সুপ্রিম কোর্ট সম্প্রতি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ১০ সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ) গঠনের নির্দেশ দিয়েছিল।

Advertisement

এদিকে, ফের আলিপুর বিশেষ সিবিআই আদালতে ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। আর জি কর আর্থিক দুর্নীতি বিচার প্রক্রিয়ার সাক্ষ‍্য গ্রহণ পর্বের তৃতীয় দিনেও মুখ পোড়ে সিবিআইয়ের। নির্দেশের পরেও কেন সম্পূর্ণ নথি নেই? তা নিয়ে সিবিআইয়ের বিশেষ পিপিকে প্রশ্ন করেন বিচারপতি। আগামিকাল আবার সাক্ষ‍্য গ্রহণ রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.