সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর বেঙ্গালুরুর যশবন্তপুরার একটি আবাসনে হানা দিয়ে ২ কোটি ৮৯ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর বিভাগ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে ২ কোটি ২৫ লক্ষ টাকাই মিলেছে নতুন ২০০০ টাকার নোটে৷ এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷
আয়কর বিভাগ সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে৷ আটকও হয়েছেন বেশ কয়েকজন৷ কিন্তু বুধবার ওই আবাসনে হানা দিতে গিয়ে যে অভিজ্ঞতা হল আয়কর বিভাগের আধিকারিকদের, তা কার্যত নজিরবিহীন৷ সূত্রের খবর, কালো টাকা উদ্ধার করতে গেলে আবাসনের এক বৃদ্ধা আয়কর বিভাগের অফিসারদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেন৷
সূত্রের খবর, ওই আবাসনে যে বিপুল পরিমাণ নগদ টাকা লুকানো রয়েছে, এই খবর পেয়ে অভিযান চালায় আয়কর বিভাগ৷ ওই আবাসনেই থাকতেন এক বৃদ্ধা ও তাঁর দু’টি পোষ্য হিংস্র কুকুর৷ সে খবর ছিল না ইনকাম ট্যাক্স অফিসারদের কাছে৷ আবাসনে ঢুকতে গেলে ওই বৃদ্ধা কুকুর দু’টি অফিসারদের বিরুদ্ধে লেলিয়ে দেন৷ পরে পুলিশের সাহায্য নিয়ে আবাসনে ঢোকে পুলিশ৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল টাকা৷
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ