সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নোট এখনও পর্যাপ্ত পরিমাণে বাজারে আসেনি, আর তার মধ্যেই শুরু হয়ে গেল ঘুষের লেনদেন৷ তাও আবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে৷ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়ে কান্দলা বন্দরের দুই আধিকারিককে৷ ২.৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে৷ সবই নতুন ২০০০ টাকার নোট৷
সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পি শ্রীভিবাসু ও সাব ডিভিশনাল অফিসার কে কমতেকরের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ এই কারণেই দু’জনের উপর নজর রেখেছিলেন গুজরাতের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা৷ এরমধ্যেই এক ইলেক্ট্রিক্যাল ফার্মের কাছে কিছু বিল পাশ করানোর জন্য ৪.৪ লক্ষ টাকা ঘুষ চায় তারা৷ এক এজেন্টের মাধ্যমে এই সেটলমেন্ট হয়৷ অগ্রিম হিসেবে নভেম্বরের ১৫ তারিখ ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়৷ তখনই বমাল গ্রেফতার করা হয় দুই আধিকারিককে৷ অভিযুক্ত শ্রীভিবাসুর বাড়ি থেকে বাকি ৪০,০০০ টাকা উদ্ধার হয়৷ সবই নতুন ২০০০ টাকার নোট৷
সদ্য ব্যাঙ্কের মাধ্যমে ছাড়া হয়েছে ২০০০ টাকার নোট৷ সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনওক্রমে ৪,৫০০ হাজার টাকা অদলবদল করতে পারছেন৷ আর এটিএম থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা প্রতিদিন ২,৫০০ টাকা৷ সেখানে এত পরিমাণে নতুন নোট এল কোথা থেকে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী