সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা পেতে এটিএমের লাইনের সামনে হত্যে দিয়ে পড়ে আছেন৷ আর সেই নোট কি না বিকোচ্ছে অনলাইনে৷ অবাক লাগলেও সেটাই সত্যি৷ আরও চমক লাগানো সেই নোটের দাম৷ ২০০০ টাকার নোটের দাম উঠেছে দেড় লক্ষ টাকারও বেশি৷
সম্প্রতি এক ই-কমার্স সাইটে নতুন নোট বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে৷ আর তাতেই একটি দু’হাজার টাকার নোটের দাম উঠেছে প্রায় দেড় লক্ষ টাকার বেশি৷ কেন এ নোটের এত দাম? তার কারণ নোটের সংখ্যা৷ গান্ধী সিরিজের এই নোটের নম্বর ৭৮৬৷ স্বাভাবিকভাবেই এ নম্বর অনেকের কাছে সৌভাগ্যের প্রতীক৷ আর তাই ব্যক্তিগত সংগ্রহে এ নোট রেখে দিতে চান সংগ্রহকারী৷ তাই বেশি দাম দিয়েও এ নোট কিনতে রাজি অনেকে৷
গাড়ির নম্বর প্লেট বা মোবাইল নম্বরর ক্ষেত্রেও এরকম লাকি নম্বরের খোঁজে থাকেন গ্রাহকরা৷ নোটের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়৷ তবে প্রশ্ন উঠেছে এই ধরনের লেনদেন কতটা বৈধ তা নিয়ে৷ যদিও ই-কমার্স সাইটে কোন জিনিস বিক্রি হচ্ছে তা সাধারণত সংস্থার গোচরে আসে খানিকটা পরে৷ কেননা স্বাধীনভাবে এখানে বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন যে কেউ৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ ঘটনা গোচরে আসা মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে৷
সর্বশেষ খবর
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
-
পুজো মিটলেই ভোটের বাদ্যি! বাংলায় পুর নির্বাচন কবে? বড় বার্তা অগ্নিমিত্রার
-
দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের
-
আপনার পোষ্যটি কি সমকামী! কুকুর-বিড়ালের কোন আচরণে বুঝবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা