সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজরের আর দোষ কী! দৃশ্য যদি এমন হয়? চোখ তো সেদিকে যাবেই যেদিকে নতুন ২০০০ টাকার নোট এভাবে থাকবে৷ আস্ত একটা শাড়িতে ছাপানো নতুন ২০০০ টাকার নোট৷ না আসল নয়, সবই নকল৷ শুধু প্রিন্টের ব্যবহার করেই এই কামাল করে দেখিয়েছেন সুরাটের ব্যবসায়ী শিব সইনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত সারা দেশের মতোই প্রভাবিত করেছিল শিবকে৷ বাজারে যখন নতুন ২০০০ টাকার নোট আসে, তখন থেকেই তা নিয়ে অন্যরকম কিছু করার পরিকল্পনা ছিল তাঁর৷ হঠাৎ করেই আইডিয়াটা মাথায় আসে৷ যেমনি ভাবা, তেমনি কাজ সুরাটের ব্যবসায়ীর৷ গোটা শাড়িতে ছাপিয়ে ফেললেন নতুন ২০০০ টাকার নোট৷ ছয় মিটার লম্বা শাড়িকে এই ভাবে সাজিয়ে তুলতে তাঁর লেগেছে ৫০৪টি নতুন ২০০০ টাকার নতুন নোটের প্রতিচ্ছবি৷
প্রথমে একটু নার্ভাস ছিলেন শিব৷ বুঝতে পারছিলেন না ঠিক করছেন না ভুল৷ কিন্তু পরে ভাবলেন এর আগেও তো প্রধানমন্ত্রী মোদির ছবি ছাপানো হয়েছে শাড়িতে৷ এই ভাবনা থেকেই সিদ্ধান্তটি নিয়েই ফেললেন৷ শাড়ির দামও এমন কিছু বেশি নয় মাত্র ১৬০ টাকা৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে৷ বিশেষ করে উত্তরপ্রদেশ, মণিপুর, পাঞ্জাব, গোয়া এবং উত্তরখণ্ডের মতো রাজ্যগুলি থেকে, যেখানে নির্বাচন আসন্ন৷
আরও পড়ুন –
নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন
খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে