সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কালো টাকা মজুত্কারীদের ঘুম উড়ে নিয়েছে গত ৫০ দিনে৷ একদিকে যেমন রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোটের ব্যবহার, অন্যদিকে তেমনই দেশের বিভিন্ন অঞ্চলে চলছে আয়কর বিভাগের হানা৷
আর আয়কর বিভাগের আধিকারিকদের তল্লাশির পরই চিহ্নিত হয়েছে প্রায় ৪,২০০ কোটি কালো টাকা৷ গত ৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪,২০০ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে৷ এই টাকার উৎস সন্ধান করতে গিয়ে ইতিমধ্যে ৫০০০ জনকে নোটিস পাঠানো হয়েছে বলেও সংশ্লিষ্ট বিভাগ সূত্রে খবর৷
গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরই দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৪৫৮ কোটি নগদ কালো টাকা উদ্ধার হয়েছে৷ এর মধ্যে ১০৫ কোটি কালো টাকা নতুন নোটে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ কালো টাকা উদ্ধারের কাজে গত নভেম্বর মাস থেকে মোট ১০০০টি বিশেষ সমীক্ষা চালিয়েছে আয়কর বিভাগ৷ গত ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, এই সাতদিনে মোট ২০০টি অপারেশন চালিয়েছে আয়কর বিভাগ৷
আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কেবল নগদ টাকাতেই লুকোনো সম্পত্তি নেই দেশে৷ জমি, বাড়ি এবং গয়নার মতো সম্পত্তি কেনাবেচার উপরও তাই নজর রয়েছে আয়কর বিভাগের৷ কালো টাকা সাদা করার কাজে যুক্ত থাকার সন্দেহে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্কের ৫৪৭টি শাখার লেনদেনের উপরেও নজর রেখেছে আয়কর বিভাগ৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর