সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার রাতে দেশের অভ্যন্তরে কালোবাজারি রুখতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর এই ৫০০ ও ১০০০ টাকার নোট সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কাঠামোকে সুপ্রশস্ত আদৌ কতটা করতে পারবে তা তো সময়ই বলবে৷ তবে তাঁর এই সিদ্ধান্তে সাময়িকভাবে বিপাকে পড়েছেন বহু সাধারণ মানুষ৷ বাতিল টাকা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, নতুন নোট এখনও মানুষের কাছে সঠিকভাবে এসে পৌঁছয়নি৷ আর এই অবস্থাতেই মানুষের সাহায্যে এগিয়ে আসল কেন্দ্র৷
সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত জল এবং ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রহণ করা হবে৷ জল এবং ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ দিন ১৪ নভেম্বর৷ ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা চালু রাখার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷
প্রসঙ্গত, আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ অন্যদিকে, টাকা সংক্রান্ত এই সমস্যা মিটতে আরও ১০ দিন লাগবে বলে একটি নির্দেশিকায় জানানো হয়েছে এসবিআইয়ের তরফ থেকে৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া