সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্র-প্রতিযোগিতা৷ আধিপত্যের লড়াই৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ৷ এই শব্দগুলিতেই বিশ্বের বর্তমান পরিস্তিতির বিবরণ স্পষ্ট৷ এমনই পরিস্থিতিতে চিন ও পাকিস্তানের উসকানিমূলক কার্যকলাপে বাড়ছে সংঘাতের সম্ভাবনা৷ তাই এবার ভারতীয় সেনাকে ঢেলে সাজাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ তাই এবার ভারতীয় সেনাকে অজেয় করে তুলতে আসছে রুশ নির্মিত KA-226T সামরিক হেলিকপ্টার৷ সোমবার এক বিবৃতিতে হেলিকপ্টারটির নির্মাণকারী সংস্থা জানিয়েছে যে, ২০১৯ সাল থেকে ভারতের হাতে তুলে দেওয়া হবে এই হেলিকপ্টারগুলি৷
(পাকিস্তানের কাছেও বিপজ্জনক হাফিজ সইদ!)
গতবছর, দুই দেশই পরস্পরের সঙ্গে শক্তি ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম আদানপ্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়৷ ভারত তার সশস্ত্র বাহিনী ও পারমাণবিক গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যক্ষ রুশ মদত চায়৷ পাল্টা ভারতীয় বাজারের দরজা খোলা থাকবে মস্কোর জন্য৷ ২০১৯-এর মধ্যেই দ্বিপাক্ষিক চুক্তির প্রথম ফসল ঘরে তুলবে নয়াদিল্লি৷ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য হালকা ও অত্যাধুনিক মানের ২০০ টি কামভ হেলিকপ্টার তৈরি করে দেবে মস্কো৷ প্রথম দফার ৬০টি চপার আমদানি করলেও চূড়ান্ত পর্যায়ে বাকি ১৪০টি চপার এদেশেই আংশিক ভাবে তৈরি হবে৷
(দেখুন কীভাবে শিশুদের জেহাদি শিক্ষার পাঠ দিচ্ছে জঙ্গিরা)
রাশিয়ায় তৈরি হেভি কমব্যাট হেলিকপ্টারের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে৷ রুশ অস্ত্রনির্মাতাদের দাবি, সম্প্রতি চিন তাদের কাছ থেকে Mi-171A2 হেলিকপ্টার কেনায় আগ্রহ প্রকাশ করেছে৷ এটি একটি অ্যাডভান্সড মিডিয়াম মাল্টিরোল হেলিকপ্টার৷ এই সিরিজেরই বেশ কয়েকটি হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে৷ বেজিং চায় ২০১৭-এর মধ্যে সংখ্যার বিচারে ভারতের চেয়ে এগিয়ে যেতে৷ বেজিংয়ের এই মনোভাব আঁচ করতে পেরেই সম্ভবত আরও বেশি সামরিক চপার সেনার ভাঁড়ারে আনতে চাইছে কেন্দ্র৷
শীঘ্রই নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের