Himachal Pradesh

কাসোলে হোমস্টের বাথরুমে রহস্যমৃত্যু রুশ তরুণীর! পুলিশের নজরে বন্ধু

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হিমাচল পুলিশ। কীভাবে ওই তরুণীর মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৫:৪৪

options
link
কাসোলে হোমস্টের বাথরুমে রহস্যমৃত্যু রুশ তরুণীর! পুলিশের নজরে বন্ধু
প্রতীকী ছবি।

ভারতে বেড়াতে এসে রহস্যজনক মৃত্যু রাশিয়ার এক তরুণীর। মৃতের নাম দারিয়া কুজনিখের (২৯)। শনিবার হিমাচল প্রদেশের কাসোলের একটি হোমস্টে থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হিমাচল পুলিশ। কীভাবে ওই তরুণীর মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তাঁর এক সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে রুশ দূতাবাসকেও ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বলে খবর।

Advertisement

তদন্তকারীদের দাবি, শনিবার বাথরুমে ওই তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধু।

জানা গিয়েছে, মৃত ওই তরুণী দারিয়া মস্কোর বাসিন্দা। পেশায় একজন ডিজে। পুলিশের দাবি, বেশ কিছুদিন আগে হিমাচলের কাসোলে একটি হোমস্টেতে তাঁর এক বন্ধুকে নিয়ে আসেন দারিয়া। ভারতের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি কাসোল। সারা বছরই দেশ-বিদেশ থেকে বহু মানুষ ভিড় জমান। তদন্তকারীদের দাবি, শনিবার বাথরুমে ওই তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধু। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দারিয়াকে। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। আসেন হিমাচল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ময়নাতদন্তের রিপোর্টের উপরেই ভরসা তদন্তকারীদের। তবে প্রাথমিক অনুমান, শারীরিক কোনও সমস্যার কারণেই মৃত্যু হতে পারে দারিয়া কুজনিখরের। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে মৃত ওই তরুণীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এমনকী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোমস্টের মালিককেও। জানা গিয়েছে, নয়াদিল্লির রুশ দূতাবাসকেও গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.