সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের অক্টোবরে গোটা দেশজুড়ে চর্চায় ছিলেন তিনি। বলিউডের ‘বাদশা’ শাহরুখের পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েও ছিলেন শিরোনামে। পরে তাঁর বিরুদ্ধেই শাহরুখের (Shah Rukh Khan) থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। সেই বিতর্কিত ব্যক্তিই কি এবার লোকসভায় ভোটে দাঁড়াবেন? গুঞ্জনের মাঝেই মুখ খুললেন প্রাক্তন জোনাল হেড।
কী বলছেন সমীর (Sameer Wankhede)? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নে তিনি যে জবাব দিয়েছেন তাতে পরিষ্কার কিছু বুঝে ওঠা অবশ্য মুশকিল। তাঁর কথায়, ”আমি এর উত্তর দিতে পারব না। কে জানে কাল কী হয়?” পরে অবশ্য তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি আসলে এটা নিয়ে ভাবিনি। এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছি রাজস্ব বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে। যদি ভবিষ্যতে কিছু হয় আমিই জানাব।”
তবে সেভাবে বিষয়টি না ভাঙলেও তিনি এও বলেন, ”আমি বিশ্বাস করি দেশসেবায়, যেভাবেই সম্ভব হোক। তবে ভবিষ্যতে ঠিক কী হবে তা সময়ই বলবে। আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না।”
[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]
তবে এই বিষয়টি নিয়ে তিনি পরিষ্কার কিছু না বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। এমনকী ছত্রপতি শিবাজির সঙ্গেও মোদির তুলনা করতে দেখা গিয়েছে। যাকে ঘিরে গুঞ্জন বাড়ছে। তাহলে কি গেরুয়া শিবিরের টিকিটে ২০২৪ লোকসভায় দাঁড়াবেন তিনি? উত্তর এখনও মেলেনি। তবে জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।
[আরও পড়ুন: ২০১৪-র ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! অরূপ বিশ্বাসকে তলব ইডির]
সর্বশেষ খবর
-
লক্ষ্যভেদে ফের সোনা, বঙ্গকন্যার নিখুঁত নিশানায় আবারও এশিয়ার সেরা ভারত
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে