সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোয় যে স্থান পাখিদের গুঞ্জন আর রংবেরঙের ফুলে মুখরিত থাকে, রাতে সেই এলাকার চেহারা এক্কেবারে পাল্টে যায়৷ কোনও এক অজানা আতঙ্ক গ্রাস করে এই এলাকাকে৷ দম বন্ধ করা ঘন কালো অন্ধকারে ঘটে অনেক অলৌকিক ঘটনা৷ দিল্লির সবচেয়ে ভয়ঙ্কর এলাকা হিসেবে চিহ্নিত করা হয় এই সঞ্জয় বনকে৷
১০ কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলকে ঘিরে নানা গল্প-কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ যা শুনলে গায়ে কাঁটা দেবে৷ সন্ধে নামলেই একটি নির্দিষ্ট গাছের নিচে অনেক মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়৷ তাঁদের বিশ্বাস, মোমবাতির আলোতেই পিরবাবার আত্মা এই জঙ্গলে আসেন৷ পাথরের উপর দিয়ে তিনি হেঁটে এগিয়ে যান৷ কবরস্থানে চারিদিকে ঘোরেন৷ পির হজরত শেখ সাহাবুদ্দিন আশিকুল্লা জীবিত অবস্থায় দরিদ্রদের মুখে খাবার তুলে দিতেন৷ তাই অনেকেই বিশ্বাস করেন, পিরবাবা আজও প্রতি রাতে এখানে আসেন৷

আবার অনেকে বলেন, এই কবরস্থানে অনেক মুসলিম শিশুকে কবর দেওয়া হয়েছে৷ রোজ রাতে জঙ্গলের মধ্যে থেকে শিশুদের অতৃপ্ত আত্মার কান্না আর হাঁটাচলার শব্দ ভেসে আসে৷ তাই রাতে সাধারণত এই এলাকায় কেউ যান না৷ গেলেও একা তো একেবারেই নয়৷
এর পাশাপাশি সঞ্জয় বনকে ঘিরে আরও একটি প্রচলতি গল্প আছে৷ যা এসবের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর৷ মূলত এই আতঙ্কেই কেউ জেনে-শুনে সঞ্জয় বনের দিকে হাঁটেন না৷ আপনিও জেনে রাখুন৷ কথিত আছে, সঞ্জয় বনের পিপুল গাছে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন৷ আজও রাতে সাদা শাড়ি পরে এক মহিলাকে ঘুরতে দেখেছেন অনেকে৷ অশরীরীদের উপস্থিতি সঞ্জয় বনকে বাকি দুনিয়া থেকে একেবারে আলাদা করে দেয়৷
স্থানীয়দের কথা বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন৷ তবে সাবধান৷ ভুল করেও রাতে সেখানে একা যাবেন না৷
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত