সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তে পারে বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকার নোট ব্যবহারের সময়সীমা৷ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর৷
নোট বাতিল ইস্যুকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করা হয়েছিল৷ সেই ভিত্তিতেই বাতিল নোটের ব্যবহারের সময়সীমা বৃদ্ধি করতে পারে আদালত৷ বৃহস্পতিবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করে কোর্ট৷ নোট বাতিল করে সাধারণের যে সমস্যার সৃষ্টি করা হয়েছে এবং যে অর্থাভাব তৈরি হয়েছে তার কোনও সুরাহা সরকার করতে পারেনি – মূলত এই অভিযোগেই কেন্দ্রকে কটাক্ষ করে সুপ্রিম কোর্ট৷
গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকার ব্যবহারের সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর৷ কিন্তু এই দেড় মাসের মধ্যেও টাকার সমস্যা বিশেষ দূর হয়নি৷ আর তাই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বাতিল টাকা ব্যবহারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট৷
যদিও কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে এমন সিদ্ধান্ত না নেওয়ার আর্জি জানানো হয়েছে৷ বাতিল নোট ব্যবহারের সময়সীমা বাড়লে কালো টাকা মজুত্কারীরা এই সিদ্ধান্তের সুবিধা নেবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে৷
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী