সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত প্রশ্ন করেছিল ধর্ষণের ঘটনায় নির্যাতিতাদের জন্য কী করেছে রাজ্য। মধ্যপ্রদেশ সরকারের জবাব ৬ হাজার টাকা দেওয়া হয়। এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন এটা কী ভিক্ষা। আদালতের মনোভাব বুঝতে পারেননি আর সরকারি আইনজীবী।
[নীরব মোদির প্রচারে শামিল, প্রিয়াঙ্কার পর পালাবার পথ খুঁজছেন সিদ্ধার্থও]
বিচারপতি মদন লকুরের নেতৃত্বাধীন বেঞ্চ রীতিমতো ধমক দেয় মধ্যপ্রদেশ সরকারকে। কারণ রাজ্য সরকার তাদের হলফনামায় জানিয়েছিল নির্যাতিতাদের গড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এই প্রসঙ্গে বিজেপি শাসিত সরকারকে রীতিমতো ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন আপনারা কী বিষয়টিকে দান হিসেবে দেখাতে চাইছেন? আপনারা আর কী করতে পারেন? আপনাদের কাছে ধর্ষণের মূল্য কি ৬,৫০০ টাকা? মধ্যপ্রদেশ সরকার হলফনামায় জানায় তারা এপর্যন্ত প্রায় ২ হাজার নির্যাতিতার জন্য ১ কোটি টাকা খরচ করেছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির বুকে ভয়ঙ্কর কাণ্ডের পর কেন্দ্র সরকার নির্ভয়া ফান্ড তৈরি করেছিল। দেখা যাচ্ছে এই ফান্ড থেকে সবথেকে বেশি অর্থ তুলেছে মধ্য প্রদেশ সরকার। এই প্রকল্পের উদ্দেশ্য হল সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মহিলাদের নিরাপত্তার কাজ করা। আদালতের রোষের পর সুর নরম করে মধ্যপ্রদেশ সরকার। সরকারি আইনজীবী জানান, মহামান্য আদালতের নির্দেশে তারা প্রতিটি কাজ করেছেন। শুধু মধ্যপ্রদেশ নয়, এই ইস্যুতে শীর্ষ আদালত দেশের ২৪টি রাজ্য ও অঙ্গরাজ্যের আচরণে অত্যন্ত হতাশ। কারণ ওইসব রাজ্যগুলি এই নিয়ে কোনও হলফনামা জমা দেয়নি। জানায়নি তাদের রাজ্যে কতজন নির্যাতিতা রয়েছেন। শুধু মধ্যপ্রদেশ সরকার নয়, নির্ভয়া ফান্ড নিয়ে হরিয়ানা সরকারের কাণ্ডেও বেজায় বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
[পর্নোগ্রাফিতে মাত্রাতিরিক্ত আসক্তি স্বামীর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ত্রী]
আদালত রীতিমতো খেদের সুরে জানায়, অধিকাংশ রাজ্য সরকার নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায় না। এই নিয়ে অনেকবার বলার পরও চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তেমন মাথাব্যথা নেই। হলফনামা জমা দিতে তাদের কী সমস্যা না তা বোধগম্য হয়নি শীর্ষ আদালতের। আগামী চার সপ্তাহের মধ্যে নারী নিরাপত্তার বিষয়ে তাদের সমস্ত বক্তব্য জানাতে হবে। নির্ভয়া ফান্ডে নির্যাতিতাদের জন্য ৬,৫০০ টাকা দেওয়ার কথা। সেখানে মধ্যপ্রদেশ সরকার দেয় ৬ হাজার টাকা। বাকি ৫০০ টাকা কোথায় গেল? তার অবশ্য জবাব মেলেনি।
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের