সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলবাসে দুই সহপাঠীর হাতে দু-দুবার শ্লীলতাহানির শিকার হল মুম্বইয়ের এক স্কুল ছাত্রী৷ ঘটনায় ইন্ধন জোগালেন স্কুলবাসের মালিক৷ ঘটনায় অভিযুক্ত দুই ছাত্র ও বাস মালিককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত দুই ছাত্রকে হোমে পাঠানো হয়েছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয দণ্ডবিধির ৩৬৩ ধারায় অপহরণ, ৩৫৪ ধারায় শ্লীলতাহানি ও ২০১২ সালে নতুন শিশু নিগ্রহ আইনে অভিযোগ আনা হয়েছে৷ জানা গিয়েছে ঘটনাটি ঘটে ১৫ ডিসেম্বর ৷
মুম্বইয়ের কসরওয়াদাভালি থানার পুলিশ আধিকারিক দিঙ্কর কে চন্দকর জানান, অভিযুক্ত দুই ছাত্রই সংখ্যালঘু সম্প্রদায়ের৷ ঘটনার দিন দুপুরে স্কুলে পরীক্ষা দিয়ে স্কুল বাউন্ডারির মধ্যেই রাখা বাসে এসে বসে ওই কিশোরী৷ সেই সময় বসে থাকা আরও এক ছাত্রীর সামনেই ওই দুই ছাত্র এসে তাকে যৌন হেনস্তা করে৷ ভয় পেয়ে বাস থেকে নেমে যায় অপর ছাত্রী৷ অভিযোগ, ঘটনার সময় বাসের মালিক বাসের মধ্যেই ছিলেন৷ এমনকি তিনিই নাকি বাস চালিয়ে গাইমুখ ক্রিক এলাকায় নিয়ে যান৷ সেখানে ফের ওই ছাত্রীর শ্লীলতাহানি করে ওই দুই ছাত্র৷ এরপরে ওই চালকই ওভালা পেট্রল পাম্পের সামনে ওই তিন পড়ুয়াকে নামিয়ে পালিয়ে যায়৷
ঘটনার সময় বাসে বসে থাকা অপর ছাত্রীই স্কুলের এক শিক্ষিকাকে বিষয়টি জানায়৷ এরপর পুলিশে অভিযোগ দায়ের করে আক্রান্ত ছাত্রীর পরিবার৷
সর্বশেষ খবর
-
ঘোষিত আইএসএল সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’! প্রকাশ্যে হারহিম করা সিসিটিভি ফুটেজ
-
স্টেজ পারফর্মারদের দর বেড়েছে! এবার বঙ্গে ‘জলসাহীন’ পুজো
-
‘ক্যাবারে ক্যুইন’ আলিয়াকে ফুলমার্কস জিনাত আমনের, ফাঁস হওয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ দৃশ্যে শোরগোল
-
ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ! গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের