বাজারে সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী। ক্রমশ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বিয়ের মরশুমে বিপাকে পড়ছেন অনেকেই। ‘তথাপি উদ্বেগের কারণ নেই’। সোমবার আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, “অভ্যন্তরীণ বাজারে সোনা-রুপোর চাহিদা বৃদ্ধি মরশুমি বলেই মনে হচ্ছে।” কেন্দ্র বিষয়টির দিকে নজর রাখছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন:
সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কেন্দ্রীয় পরিচালক পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠকের করেন নির্মলা। এর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “ভারতীয় বাজারের প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। আমরা একটি আমদানি-নির্ভর দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে, তবে চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়।” এর পরেই সোনা-রুপোর দাম বৃদ্ধি নিয়ে নির্মলার সাফাই, “পরিবারগুলির জন্য সোনা একটি পছন্দের বিনিয়োগ। দেশীয় বাজারে উচ্চ চাহিদা মরশুমি বলেই মনে হচ্ছে। আমরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছি। উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছয়নি।”
আরও পড়ুন:
চলতি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা ঘোষণা করেছিলেন, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ফলে দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। প্রাথমিক ভাবে এমনটা দেখা গেলেও পরে দাম ফের ঊর্ধ্বগামী হয়। এই বিষয়ে অবশ্য এদিন মুখ খোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় অর্থনীতিতে কতখানি প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে নির্মলা বলেন, “এখনই তড়িঘড়ি এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।” উল্লেখ্য, সোমবার ২৪ ক্যারেট অর্থাৎ ১০ গ্রাম পাকা সোনার দাম ১,৬১,৪৮০ টাকা। অন্যদিকে ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৭,০০০ টাকা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে