সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাণে মারার হুমকি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িকে (Nitin Gadkari)। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতার কাছে ১০ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে। দাবি না মেটালে তাঁর উপরে প্রাণঘাতী হামলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুমকি ফোন আসে মন্ত্রীর বাড়ি এবং জনসংযোগ দপ্তর দুই জায়গাতেই। এরপরেই নীতীনের বাড়ি এবং দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
মাস দুই আগে একবার হুমকি ফোন পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নাগপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই ব্যক্তি মঙ্গলবার হুমকি ফোন করেছেন বলে তাদের সন্দেহ। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং নাগপুর অরেঞ্জ সিটি হাসপাতালের বিপরীতে জনসংযোগ দপ্তরে মোট তিনবার ফোন আসে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে জয়েশ পূজারি ওরফে জয়েশ কাঁথা বলে পরিচয় দেন। তিনি ১০ কোটি টাকা দাবি করেন। ওই টাকা না পেলে মন্ত্রীর উপর হামলা চালাবেন বলে হুঁশিয়ারি দেন।
[আরও পড়ুন: কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানোর চেষ্টা! দিল্লি আপত্তি করায় SCO বৈঠক নেই পাক দল ]
সর্বশেষ খবর
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির