Rajasthan

সরকার গড়ার এক মাসের মধ্যে রাজস্থানে উপনির্বাচনে ধাক্কা বিজেপির, হার মন্ত্রীর

সম্মানের জমি পুনর্দখল কংগ্রেসের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ২০:২৮

options
link
সরকার গড়ার এক মাসের মধ্যে রাজস্থানে উপনির্বাচনে ধাক্কা বিজেপির, হার মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। অথচ উপনির্বাচনে মুখ থুবড়ে পড়লেন বিজেপির (BJP) মন্ত্রী। ১১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন কংগ্রেস (Congress) প্রার্থী। এই জয় কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে না পারলেও সম্মানের জমি পুনর্দখলে সাহায্য করবে, বলছে মরুরাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement

রাজস্থানে বিধানসভা আসনের সংখ্যা ২০০। বিগত নির্বাচনে ভোট হয়েছিল ১৯৯টি আসনে। নির্বাচনের দশ দিন আগে করণপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর গুরমিত সিং কুনারের আকস্মিক মৃত্যু হয়। সেখানে স্থগিত হয় ভোট। ওই আসনে উপনির্বাচনে দাঁড়ান মৃত কংগ্রেস প্রার্থীর পুত্র রুপিন্দর সিং কুনার। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির মন্ত্রী সুরেন্দ্রপাল সিং। সোমবার ফল বেরোতে দেখা গেল রুপিন্দর ভোট পেয়েছেন ৯৪, ৯৫০। এর ফলেই ১১,২৮৪ ভোটের ব্যবধানে গেরুয়া নেতা ও মন্ত্রীকে হারিয়ে দিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ‘যোগ্যদের ৬০ বছরেও বিদায় দিই না আমরা’, নবীন-প্রবীণ বিতর্কে বার্তা মমতার]

অশোক গেহলট তরুণ নেতা রুপিন্দরকে অভিনন্দন জানিয়েছেন। গেহলট বলেছেন, শ্রীকরণপুরের মানুষ বিজেপির অহঙ্কার চুরমার করে দিয়েছেন। উচিত শিক্ষা দিয়েছেন মানুষ। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনে একজন মন্ত্রীকে দাঁড় করিয়ে বিজেপি নির্বাচনী আচরণবিধি এবং নৈতিকতা লঙ্ঘন করেছে। তবে মানুষও মুখের উপর জবাব দিয়েছে। উল্লেখ্য, এই আসনে জেতার পর বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াল ৭০। অন্যদিকে শাসক বিজেপির বিধায়ক সংখ্যা ১১৫।

 

[আরও পড়ুন: ওপার বাংলায় ফের ক্ষমতায় আওয়ামি লিগ, প্রিয় ‘হাসিনাদি’কে শুভেচ্ছা জানালেন মমতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.